২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বে শিশু মৃত্যুহার কমছে: জাতিসংঘ

পাঁচ বছরের কম বয়সী শিশুদের বার্ষিক মৃত্যুহার কমছে। ২০১০ সালে বিশ্বে ৭৬ লাখ শিশু মারা গেছে। ১৯৯০ সালে এ সংখ্যা ছিল ১ কোটি ২০ লাখেরও বেশি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2011, 02:54 PM

Updated : 24 Aug 2022, 04:32 PM

শিকাগো, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাঁচ বছরের কম বয়সী শিশুদের বার্ষিক মৃত্যুহার কমছে। ২০১০ সালে বিশ্বে ৭৬ লাখ শিশু মারা গেছে। ১৯৯০ সালে এ সংখ্যা ছিল ১ কোটি ২০ লাখেরও বেশি। ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বুধবার এ তথ্য দিয়েছে। শিশুমৃত্যুহারের ওপর প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে সংস্থা দুটি বলেছে, এক দশক আগের তুলনায় এখন দিনে ৫ বছরের নিচে ১২ হাজার শিশু কম মারা যাচ্ছে। পরিসংখ্যানে দেখা গেছে, ১৯৯০ সালে ৫ বছরের কম বয়সী ১ হাজার শিশুর মধ্যে ৮৮ জনই মারা যেত। আর ২০১০ সালে প্রতি ১ হাজার শিশুর মধ্যে মারা গেছে ৫৭ জন। নবজাতকদের জন্য ভালো স্বাস্থ্যসেবা, শিশুদের রোগ প্রতিরোধ ও চিকিৎসা ব্যবস্থার প্রসার, টিকাদান কর্মসূচি এবং পরিস্কার পানি ও পুষ্টিমান বজায় রাখাসহ অনেক করণেই শিশুমৃত্যু হার কমছে বলে জানিয়েছেন ডব্লিউএইচও' র মহাপরিচালক মার্গারেট চ্যান। ইউনিসেফের নির্বাহী পরিচালক এন্থনি লেক বলেন, সাব-সাহারা আফ্রিকা যেখানে শিশুমৃতুহার ছিল সবচেয়ে বেশি সেখানেও গত এক দশকে শিশুমৃত্যুহার দ্বিগুণেরও বেশি কমেছে। দরিদ্র এলাকাতেও যে অবস্থার উন্নতি ঘটতে পারে তার প্রকৃষ্ট উদাহরণ এটি। তিনি বলেন, "পিছিয়ে পড়া জায়গাগুলোতে আরো বেশি বিনিয়োগের পদক্ষেপ নিলে আমরা আরো কম সময়ে এবং কার্যকরভাবে বহু শিশুর জীবন বাঁচাতে পারবো।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০৪২ঘ.