২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'গ্রেপ্তার কর বুশকে'

'সন্ত্রাসবিরোধী যুদ্ধে' নির্যাতনের বৈধতা দেওয়ায় জর্জ ডাব্লিও বুশকে গ্রেপ্তার করতে কানাডার প্রতি আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2011, 06:31 AM

Updated : 24 Aug 2022, 04:32 PM

ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'সন্ত্রাসবিরোধী যুদ্ধে' নির্যাতনের বৈধতা দেওয়ায় জর্জ ডাব্লিও বুশকে গ্রেপ্তার করতে কানাডার প্রতি আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। আগামী ২০ অক্টোবর যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টের কানাডায় একটি সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে। তখনই তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে মানবাধিকার সংগঠনটি। অ্যামেনেস্টি ইন্টারন্যাশনালের ওয়েবসাইটে প্রকাশিত একটি বিবৃতিতে এ আহ্বান জানানো হয়েছে। আন্তর্জাতিক এ মানবাধিকার সংগঠনের আমেরিকা অঞ্চলের পরিচালক সুসান লি বলেন, "যেহেতু বুশকে বিচারের আওতায় আনতে যুক্তরাষ্ট্র ব্যর্থ হয়েছে, তাই বিশ্বের অন্য দেশগুলোকে এক্ষেত্রে এগিয়ে আসতে হবে। "মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল কানাডার উচিত হবে তাকে গ্রেপ্তার করা।" বুশের মানবাধিকার লঙ্ঘনের গাদা গাদা অভিযোগ সম্বলিত একটি স্মারকলিপিও কানাডা সরকারকে গত ২১ সেপ্টেম্বর দিয়েছে অ্যামনেস্টি। তারা বলছে, বুশ ক্ষমতায় থাকাকালে সিআইকে গোপন বন্দিশালায় অমানবিক নির্যাতনের অনুমতি দিয়েছিলেন। জর্জ বুশ জুনিয়র ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। টুইন টাওয়ারে হামলার পর বিতর্কিত 'সন্ত্রাসবিরোধী যুদ্ধের' ঘোষণা দেন তিনি। এরপর আফগানিস্তান ও ইরাকে আক্রমণ হয়। বুশের মানবাধিকার লঙ্ঘনের বহু অভিযোগ আগে থেকে তোলা হলেও যুক্তরাষ্ট্রের সাবেক এ প্রেসিডেন্টের দাবি, তার দেশের সুরক্ষায় কঠোর হতে হয়েছিলো তাকে। তবে বুশকে গ্রেপ্তারে অ্যামনেস্টির আহ্বানে কানাডা সরকারের কোনো সাড়া দেখা যায়নি। গত ফেব্র"য়ারিতে সুইজারল্যান্ডে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিলো বুশের। তবে তখন গ্রেপ্তারের দাবি ওঠার পর সফর বাতিল করেছিলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১২২৪ ঘ.