২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আটলান্টিকে প্রথম বিশ্বযুদ্ধকালীন রূপার সন্ধান

প্রথম বিশ্বযুদ্ধকালে আটলান্টিক মহাসাগরে ডুবে যাওয়া একটি জাহাজের ধ্বংসাবশেষে রূপার সন্ধান পেয়েছে উদ্ধারকাজে নিয়োজিত যুক্তরাষ্ট্রের কোম্পানি ওডিসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2011, 02:08 PM

Updated : 24 Aug 2022, 04:31 PM

আটলান্টিক, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রথম বিশ্বযুদ্ধকালে আটলান্টিক মহাসাগরে ডুবে যাওয়া একটি জাহাজের ধ্বংসাবশেষে রূপার সন্ধান পেয়েছে উদ্ধারকাজে নিয়োজিত যুক্তরাষ্ট্রের কোম্পানি ওডিসি। ডুবে যাওয়া ওই ব্রিটিশ জাহাজটিতে কয়েক টন রূপা আছে বলে ধারণা করা হচ্ছে। এক মাসের মধ্যে এ নিয়ে দ্বিতীয় বারের মতো আটলান্টিকে রূপার সন্ধান মিলল। এর আগে ওডিসি'র খুঁজে পাওয়া জাহাজটিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ৭ মিলিয়ন আউন্স রূপার সন্ধান মেলে। এসএস গিরসোপা নামের ওই জাহাজ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান ইউ বোটের আঘাতে ডুবে যায়। আর এবারে উদ্ধার পাওয়া জাহাজ সম্পর্কে 'ওডিসি মেরিন এক্সপ্লে¬ারেশন ইনকোরপোরেশন' জানিয়েছে, আটলান্টিক মহাসাগরের আড়াই কিলোমিটার গভীরে তারা 'এসএস মানতোলা' জাহাজের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে। পানির নিচে তোলা ছবি থেকেই বোঝা যাচ্ছে ডুবে যাওয়া জাহাজটি রূপায় পরিপূর্ণ। ১৯১৭ সালের ৯ ফেব্র"য়ারি প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মান সাবমেরিন থেকে নিক্ষিপ্ত টর্পেডোর আঘাতে জাহাজটি ডুবে যায়। ধারণা করা হচ্ছে, এতে ৬ লাখ আউন্স রূপা রয়েছে। বর্তমান বাজারদর অনুযায়ী যার মূল্য প্রায় ১৯ মিলিয়ন মার্কিন ডলার। দু'টো জাহাজ উদ্ধারের জন্য ব্রিটিশ সরকার ওডিসি কে পুরস্কৃত করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০০৩ ঘ.