কিয়েভ, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)Ñইউক্রেনের সাবেক প্রধানমন্ত্রী জুলিয়া টিমোশেঙ্কোকে মঙ্গলবার ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। ২০০৯ সালে রাশিয়ার সঙ্গে গ্যাস চুক্তিতে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তাকে এ সাজা দেয়া হল।
বিচারক রডিয়ন কিরেয়েভ বলেন, "আদলাত টিমোশেঙ্কোকে দোষী সাব্যস্ত করে তাকে সাত বছরের কারাদণ্ড দিয়েছে।"
প্রায় তিন মাস আদালতে সরকারি আইনজীবীদের যুক্তি তর্ক উপস্থাপনের পর এ রায় হল।
বিচারক রায় ঘোষণার সময় টিমোশেঙ্কো (৫০) মৃদু হেসে পরক্ষণেই উঠে দাঁড়িয়ে প্রেসিডেন্ট ভিক্টর ইয়নুকোভিচের 'স্বৈর শাসনের' নিন্দা জানান এবং বলেন, তার আমলে ইউক্রেনে ন্যায়বিচারের অভাব আছে।
টিমোশেঙ্কা তার বিরুদ্ধে আনীত অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।
এর আগে বিচারক কিরেয়েভ জানান, টিমোশেঙ্কো ২০০৯ সালে ইউক্রেনের প্রধানমন্ত্রী থাকাকালে রাষ্ট্রীয় গ্যাস কোম্পানি নাফটোগ্যাজকে রাশিয়ার সঙ্গে চুক্তি করতে বাধ্য করে কোম্পানিটির ১ দশমিক ৫ বিলিয়ন তহবিল ক্ষতি করেছিলেন।
২০১০ সালের ফেব্র"য়ারিতে প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যান ইউক্রেনের দুইবারের প্রধানমন্ত্রী জুলিয়া টিমোশেঙ্কো।
যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন টিমোশেঙ্কোর এ সাজার বিরুদ্ধে নিন্দা জানিয়েছে।
ইউক্রেনের আদালত টিমোশেঙ্কোকে কারাদণ্ড দিয়ে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দেশটির অন্তর্ভুক্ত হওয়ার আশায় পানি ঢেলেছে বলে মন্তব্য করেছেন ইউরোপীয় কর্মকর্তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৭৫৬ঘ.
bdnews24