ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের প্রধান বিরোধীদলীয় নেতা এল কে আদভানি দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসেবে মঙ্গলবার থেকে দেশব্যাপী এক প্রচারাভিযান শুরু করছেন।
বিহার রাজ্যের সারন জেলার সিতাব দিয়ারা গ্রাম থেকে ৩৮ দিন ব্যাপী 'জনচেতনা যাত্রা' নামের ওই দুর্নীতিবিরোধী প্রচারাভিযান শুরু করেন তিনি।
ভারতীয় জনতা পার্টি (বিজেপি)'র ৮৩ বছর বয়সী এ নেতা এ প্রচারাভিযানের সময় সমর্থকদের সঙ্গে বৈঠক ও জনসভায় অংশ নেবেন বলে বিবিসি জানায়।
ভারতের কিংবদন্তী সমাজতন্ত্রী জয়প্রকাশ নারায়ণের জন্মস্থান হওয়ায় আদভানির প্রচারাভিযান শুরুর স্থানটি খুবই তাৎপর্যপূর্ণ বলে ধরা হচ্ছে।
দুর্নীতি বিরোধী প্রচারাভিযান শুরুর আগে বিজেপির এ প্রবীণ নেতা সাংবাদিকদের বলেন, "এ বিষয়ে (দুর্নীতি) জনগণের মনে ক্ষোভ রয়েছে। আর এ ক্ষোভ যে সরকারের ওপর সে বিষয়ে কোনো সন্দেহ নেই।"
২০১৪ অনুষ্ঠেয় ভারতের পরবর্তী সাধারণ নির্বাচনে আদভানিকে বিজেপি'র প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে ধারণা করছেন বিশ্লেষকরা।
ভারত সরকারের বেশ কয়েকজন সদস্য স¤প্রতি দুর্নীতিতে অভিযুক্ত হয়েছেন। এছাড়া দুর্নীতিবিরোধী কঠোর আইন প্রণয়নে চাপের মুখেও রয়েছে সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৪৪৫ ঘ.
bdnews24