ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার সদস্য সন্দেহে এক জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তারকৃতের নাম আবদুর রমিজ মাস্টার (৪৫)।
মঙ্গলবার উত্তরায় র্যাব সদর দপ্তরে সংবাদ সম্মেলনে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক মজিবুর রহমান জানান, পুরান ঢাকার আহসান মঞ্জিল সংলগ্ন ইসলামপুর এলাকা থেকে সোমবার বিকাল ৫টার দিকে রমিজকে গ্রেপ্তার করা হয়।
এ পর্যন্ত এই সংগঠনের পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।
এছাড়া ২০০৫ সালের ১৭ অগাস্ট সিরিজ বোমা হামলার এজাহারভুক্ত পলাতক দুই আসামিকে গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
এরা হলেন-খন্দকার কাওসার (২২) ও মো. আদম (২৩)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/১২৪০ ঘ.
bdnews24