২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে তিন দফা বিস্ফোরণে নিহত ১০

ইরাকের রাজধানী বাগদাদে তিন দফা বিস্ফোরণে অন্ততপক্ষে ১০ জন নিহত ও ১৮ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2011, 04:31 AM

Updated : 24 Aug 2022, 04:31 PM

বাগদাদ, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকের রাজধানী বাগদাদে তিন দফা বিস্ফোরণে অন্ততপক্ষে ১০ জন নিহত ও ১৮ জন আহত হয়েছে। সোমবার এ ঘটনা ঘটে বলে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। বাগদাদের শিয়া অধ্যুষিত অঞ্চলের কাছাকাছি স্থানে প্রথম গাড়িবোমাটি বিস্ফোরিত হয়। এই বিস্ফোরণের পর জরুরি উদ্ধারকর্মীরা যখন আহতদের সাহায্য করতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেন তখন দ্বিতীয় ও তৃতীয় বিস্ফোরণটি ঘটে। স্থানীয় পুলিশ কর্মকর্তা ইয়াহিয়া কাশিম বলেন, "আমরা থানাতে থাকা অবস্থাতেই প্রথম বিস্ফোরণের শব্দ শুনতে পাই। বিস্ফোরণের শব্দ শোনার সম্ভাব্য আহতদের সাহায্য করার জন্য দ্রুত গাড়ি নিয়ে ঘটনাস্থলে পৌঁছার পরপরই বাকি বিস্ফোরণগুলো ঘটে।" হাসপাতাল ও পুলিশসূত্র জানায়, বিস্ফোরণে অন্ততপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে ১৮ জন। ২০০৬-০৭ সালে ইরাকে শিয়া-সুন্নি সহিংসতা অনেকাংশে কমে এলেও ইসলাম ধর্মাবলম্বী ওই দুই স¤প্রদায় দেশটিতে প্রায়ই পরস্পরের বিরুদ্ধে সহিংসতায় লিপ্ত হয়। এ বছরের শেষদিকে মার্কিন বাহিনী ইরাক থেকে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এই পরিস্থিতিতে ইরাকে প্রায় প্রতিদিনই ওই দুই স¤প্রদায় হামলা চালিয়ে যাচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০২৬ ঘ.