তিউনিস, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তিউনিসিয়ায় পাথর, ছুরি ও লাঠি নিয়ে পুলিশের ওপর চড়াও হওয়া ইসলামি মৌলবাদীদের ছত্রভঙ্গ টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ। বিশ্ববিদ্যালয়গুলোতে নেকাবধারী নারীদের ভর্তি নিষেধাজ্ঞা বাতিল ও টেলিভিশন চ্যানেলে একটি এ্যানিমেটেড ছবি স¤প্রচারের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ করে ওই মৌলবাদীরা।
তিউনিসিয়ার রাজধানী তিউনিসে রোববার এ ঘটনা ঘটে। সা¤প্রতিক বছরগুলোতে ধর্মীয় ইস্যু নিয়ে তিউনিসে এটি সবচেয়ে বড় সংঘর্ষ।
একদিন আগে, শনিবার তিউনিসিয়ার একটি বিশ্ববিদ্যালয় নেকাব পরিহিত এক নারীকে ভর্তি করতে অস্বীকৃতি জানানোয় সেখানে হাঙ্গামা করে ইসলামি মৌলবাদীরা।
ওই ঘটনার সূত্র ধরে তিউনিসের প্রধান বিশ্ববিদ্যালয়ের বাইরে কয়েকশ মৌলবাদী বিক্ষোভকারী জড়ো হয়। সেখান থেকে মিছিল নিয়ে তারা নগর কেন্দ্রের উত্তরে শ্রমিকদের আবাসিক এলাকা জেবেল আল আহমার এ পৌঁছে পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
একশ' যানসহ কয়েকশ' পুলিশ সেখানে মোতায়েন ছিল। মূলত তরুণ ওই বিক্ষোভকারীরা একটি প্রধান সড়ক অবরোধ করে পুলিশের প্রতি পাথর ছুঁড়তে শুরু করে এবং "আল্লাহু আকবর" বলে শ্লোগান দেয়। তারা পুলিশের ব্যারিকেড পেরিয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করে।
এর আগে, রোববার সকালে ব্যক্তি মালিকানাধীন নেজমা টেলিভিশন চ্যানেলে "পের্সেপোলিস" নামের একটি এ্যানিমেটেড ছবি স¤প্রচারের সিদ্ধান্তের প্রতিবাদে চ্যানেলটির কার্যালয়ের বাইরে বিক্ষোভ করে মৌলবাদীরা।
প্রায় তিনশ' বিক্ষোভকারী লাঠি ও ছুরি হাতে টেলিভিশন কার্যালয়টিতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। এসময় সেখানে উপস্থিত বিপুল সংখ্যাক পুলিশ তাদের বাধা দেয় ও কমপক্ষে ৪০ জনকে গ্রেপ্তার করে।
তিউনিসিয়ার স্বৈরাচারী সরকারের পতনের পর ধর্মীয় ইস্যুতে সংঘর্ষের ঘটনা এই প্রথম। ধর্মীয় চরমপন্থীরা তাদের মতামত প্রকাশের স্বাধীনতা পেয়ে ধর্ম নিরপেক্ষতাবাদীদের বিরুদ্ধে তাদের অবস্থানের প্রকাশ ঘটালো। উদার মতবাদ হুমকির সম্মুখীন হওয়ায় তিউনিসিয়ার ধর্ম নিরপেক্ষতাবাদীরা উদ্বিগ্ন হয়ে উঠছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪৪১ ঘ.
bdnews24