২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'চীন মিথ্যার ভিত্তির ওপর দাঁড়িয়ে'

'চীন মিথ্যার ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে; চীনা কর্মকর্তারা সবাই ভন্ড'- বলেছেন তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা। আর্চবিশপ ডেসমন্ড টুটুর জন্মদিনের অনুষ্ঠানে ভিডিও ফোনে তিনি একথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2011, 10:32 AM

Updated : 24 Aug 2022, 04:30 PM

কেপ টাউন, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- 'চীন মিথ্যার ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে; চীনা কর্মকর্তারা সবাই ভন্ড'- বলেছেন তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা। আর্চবিশপ ডেসমন্ড টুটুর জন্মদিনের অনুষ্ঠানে ভিডিও ফোনে তিনি একথা বলেন। শনিবার, ৮ অক্টোবর ছিল শান্তিতে নোবেল জয়ী দক্ষিণ আফ্রিকান আর্চবিশপ ডেসমন্ড টুটুর ৮০তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে এক অনুষ্ঠানে যোগ দেয়ার কথা ছিল শান্তিতে আরেক নোবেল জয়ী দালাই লামার। কিন্তু চীনের চাপের কারণে দক্ষিণ আফ্রিকা সরকার লামাকে ওই দেশে প্রবেশের ভিসা না দেওয়ায় ভিডিওফোনে কথা বলার মধ্য দিয়েই টুটুর জন্মবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নেন। দালাই লামা বলেন, "চীনের কিছু কর্মকর্তা আমাকে দানব বলে বর্ণনা করে," একথা বলার সময় তিনি মাথার দুই পাশ দিয়ে দুই তর্জনী উচিয়ে শিং থাকার ভঙ্গি করেন। এতে অনুষ্ঠানে উপস্থিত লোকজন ব্যাপক করতালি দিয়ে তাকে অভিনন্দিত করে। "বাস্তবে, কম্যুনিস্ট সমগ্রতাবাদী পদ্ধতির কারণে ভন্ডামি ও মিথ্যা বলা চীনের কর্মকর্তাদের জীবনের অংশ হয়ে পড়েছে," বলেন দালাই লামা। তিনি বলেন, যারা সত্য কথা বলে চীন সরকার তাদের নিয়ে "অস্বস্তিবোধ" করে। 'সৎ লোক দীর্ঘ জীবন লাভ করে' মন্তব্য করে তিনি টুটুর ৯০তম জন্মদিনে যোগ দেওয়ার আশা প্রকাশ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৬২৩ঘ.