সির্তে, অক্টোবর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)Ñ লিবিয়ার ক্ষমতাচ্যুত শাসক মুয়াম্মার গাদ্দাফির জন্মশহর সির্তের কেন্দ্রস্থলের অনেকাংশই দখল করে নিয়েছে ন্যাশনাল ট্রান্সিশনাল কাউন্সিলের (এনটিসি) যোদ্ধারা।
শহরের কেন্দ্রস্থলের বিশ্ববিদ্যালয় এবং ঔগাডৌগো সম্মেলন কেন্দ্র ছাড়াও এলাকার প্রধান হাসপাতাল দখল করে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছেছে তারা।
তবে রাস্তায় এখনো দুপক্ষের মধ্যে চলছে প্রচণ্ড গোলাগুলি। সির্তের পতন ঘটামাত্র গোটা লিবিয়া দখলের ঘোষণা দেবে অন্তর্র্বতী শাসকগোষ্ঠী এনটিসি।
বানি ওয়ালিদ শহর এখনো গাদ্দাফিপন্থিদের নিয়ন্ত্রণে থাকলেও তা সির্তের মতো অতটা গুরুত্বপূর্ণ মনে করছে না এনটিসি।
প্রায় দুই মাস আগে রাজধানী ত্রিপোলি দখলের পর থেকে সির্ত দখলের প্রাণপণ চেষ্টা চালাচ্ছে এনটিসি বাহিনী।
শুক্রবার চূড়ান্ত লড়াইয়ের ঘোষণা দিয়ে অর্ন্তবর্তী কাউন্সিলের বাহিনী অস্ত্রসজ্জিত প্রায় ১০০ পিকআপে করে সির্তে হামলা শুরু করে। তবে শহরের বিভিন্ন সড়ক ও ভবনের ছাদ থেকে পাল্টা আক্রমণের মুখে পড়ে তারা। শনিবারও দিনভর লড়াই চলে দুই পক্ষের মধ্যে।
অর্š—বর্তী কাউন্সিলের প্রধান মুস্তফা আবদেল জলিল রাজধানী ত্রিপোলিতে যুক্তরাজ্য ও ইটালির প্রতিরক্ষা মন্ত্রীদের সঙ্গে এক বৈঠকের পর সাংবাদিকদের বলেন, "সির্তে ভয়ঙ্কর যুদ্ধ চলছে। গাদ্দাফির বাহিনীর øাইপাররা বিভিন্ন ভবনের ছাদে অবস্থান নিয়েছে। তাদেরও সামাল দিতে হচ্ছে আমাদের যোদ্ধাদের।"
তবে সির্তের দক্ষিণে শোহাদা আল-মানাতাইর ব্রিগেড কমান্ডার মাহমুদ বায়ু বলেন, "আমরা ভালভাবে অগ্রসর হচ্ছি। আমরা ঔগাডৌগো কেন্দ্রে প্রবেশ করেছি। এখন লড়াই চললেও কেন্দ্রটি আমাদের নিয়ন্ত্রণে।"
রোববার বিকালে এনটিসি যোদ্ধারা ঔগাডৌগো সম্মেলন কেন্দ্র দখল করে নেওয়ার কথা জানায়। একইসঙ্গে তারা সির্তের মূল হাসপাতালটিও দখলে চলে আসার খবর জানায়।
হাসপাতালে গাদ্দাফি অনুগত সন্দেহে কয়েকজন আটক করার কথাও জানিয়েছে এনটিসি বাহিনী। তবে তাদের দাবি নিরপেক্ষ সূত্রে যাচাই করা যায়নি।
এর আগে শনিবার রাতে সির্তের পূর্বাঞ্চলে বিশ্ববিদ্যালয় দখলে নেয় এনটিসি যোদ্ধারা। তবে রোববার সকালে তারা গাদ্দাফিপন্থিদের প্রচণ্ড হামলার মুখে পড়ে ।
এনটিসির এক সেনা বলেন, "গতরাতে আমরা বিশ্ববিদ্যালয়ে ঘুমিয়েছি। তবে সকালে প্রচণ্ড হামলার মুখে পড়ি। আমাদের অনেকেই নিহত হয়েছে।"
গাদ্দাফির নিয়ন্ত্রণে থাকা শহরগুলোর মধ্যে সির্ত গুরুত্বপূর্ণ। কেননা ক্ষমতায় থাকার সময়ে নিজ জন্মশহর সির্তকে দ্বিতীয় রাজধানী করেছিলেন গাদ্দাফি। শহরটিতে আর্ন্তজাতিক সম্মেলন করার উদ্দেশ্যে বিলাসবহুল বাগানবাড়ি, হোটেল এবং সম্মেলন কেন্দ্র নির্মাণ করেন তিনি।
সির্তের দখল নিয়ে দুই পক্ষের মরিয়া লড়াইয়ের মধ্যে হাজার হাজার বেসামরিক লোক শহর ছেড়ে পালাচ্ছে। শহরের কোথাও বিদ্যুৎ নেই, পানি নেই; খাবারের মজুদও শেষের দিকে। পঁচা লাশের গন্ধে ভারি হয়ে আছে সির্তের বাতাস।
সির্ত থেকে পালিয়ে আসা মিলাদ আব্দুল রহিম সাংবাদিকদের বলেন, "চারদিকে কেবল গুলি চলছে। কে কাকে লক্ষ্য করে গুলি চালাচ্ছে কিছুই বোঝার উপায় নেই।"
লিবিয়ায় এখনো যে ক'টি শহর কর্নেল গাদ্দাফির অনুগত সেনাদের নিয়ন্ত্রণে আছে, তার মধ্যে গাদ্দাফির জন্মস্থান সির্ত একটি। এই শহরের দখল নিতে পারলে পুরো দেশের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা অর্ন্তবর্তী সরকারের জন্য অনেক সহজ হয়ে যাবে।
দুই মাস আগে রাজধানী ত্রিপোলি অর্ন্তবর্তী কাউন্সিলের যোদ্ধাদের দখলে চলে যাওয়ার পর থেকে গাদ্দাফির কোনো খোঁজ মেলেনি। বিভিন্ন সময়ে তার বিভিন্ন দেশে চলে যাওয়ার খবর পাওয়া গেলেও এর কোনো তথ্যই নিশ্চিত করা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/২১৩৮ঘ.
bdnews24