চেন্নাই, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতে রাজীব গান্ধী হত্যা মামলায় অভিযুক্ত তিনজনকে মুক্তি দেওয়ার চেষ্টা নিতে প্রধানমন্ত্রী মনমোহন সিং ও কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে আহ্বান জানিয়েছেন দ্রাবিড় মুনেত্রা কাজাগাম (ডিএমকে) নেতা এম করুণানিধি।
তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর নিয়ে বিতর্কের প্রেক্ষাপটে তাদেরকে মুক্তি দেওয়ার এ আহ্বান জানালেন করুণানিধি।
শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, তারা ২০ বছর জেলে কাটিয়েছে। কিন্তু সরকার তাদের ব্যাপারে কোন সমাধানে আসছে না।
ইতোমধ্যেই ২০ বছর সাজা ভোগ করায় অভিযুক্তদের পাওয়া উচিত বলে দাবি করেন করুণানিধি।
তিনি অভিযোগ করে বলেন, আসামীদের সাজা বদলাতে গভর্নরের কাছে সুপারিশের জন্য তামিলনাড়– সরকারের কাছে অনেকের আবেদন সত্ত্বেও কোনো কাজ হচ্ছে না।
"অন্তত কেন্দ্রীয় সরকারের এক্ষেত্রে কিছু করা উচিত। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জন্য আমি প্রধানমন্ত্রী ও সোনিয়া গান্ধীকে আহ্বান জানাচ্ছি," বলেন তিনি।
১৯৯১ সালের ২১ মে চেন্নাইয়ের কাছে নির্বাচনী প্রচারণা চলাকালে রাজীব গান্ধী আতœঘাতী বোমা হামলায় নিহত হন। তার সঙ্গে নিহত হন আরো ১৪ জন।
সাবেক এই প্রধান মন্ত্রীকে হত্যা চেষ্টায় জড়িত থাকার অভিযোগে সান্তান, মুরুগান এবং পেরারিভেলান নামের তিন তামিল অভিযুক্তকে ১৯৯৯ সালে মৃত্যুদণ্ড দেয় আদালত।
এরপর মৃত্যুদণ্ডের পরিবর্তে তাদের যাবজ্জীবন কারাদণ্ডের আবেদন প্রেসিডেন্ট প্রতিভা পাতিল ১১ বছর পর বাতিল করায় বিষয়টি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়।
ফলে এ বছর ৯ সেপ্টেম্বর তাদের মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করার কথা থাকলেও সরকারের ওই নিদ্ধান্তের বিরুদ্ধে আসামী পক্ষের আবেদনের প্রেক্ষিতে মাদ্রাজ হাইকোর্ট আট সপ্তাহের জন্য এ আদেশ স্থগিত ঘোষণা করে।
আসামী পক্ষের আইনজীবীদের যুক্তি ছিলো, মৃত্যুদণ্ড বহাল রাখার সিদ্ধান্ত নিতে সরকারের দীর্ঘসূত্রিতা অসাংবিধানিক এবং অবৈধ। ফলে এর বিরুদ্ধে আবেদনের কারণে পিছিয়ে যায় মৃত্যুদণ্ড কার্যকরের সময়সীমা।
১৯৯৯ সালে তিন আসামীসহ মুরুগানের স্ত্রীকেও মৃত্যুদণ্ড দেয়া হয়। কিন্তু কারাগারে থাকাকালে মুরুগানের স্ত্রী নলীনি কন্যা সন্তান জন্ম দেয়ায় সোনিয় গান্ধী তাকে মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার অনুরোধ করেন।
গত মাসে তামিল নাড়– এসেম্বলি সর্বসম্মতভাবে প্রেসিডেন্ট পাতিলের কাছে তিন আসামীর আবেদন পুনর্বিবেচনা করার আবেদন জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএম/এলকিউ/২০২৫ঘ.
bdnews24