২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তাওয়াকুল কারমান: বত্রিশেই নোবেল জয়

মাত্র ৩২ বছর বয়সে শান্তিতে নোবেল জয় করলেন ইয়েমেনি নারী নেত্রী ও মানবাধিকার কর্মী তাওয়াকুল কারমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2011, 02:27 PM

Updated : 24 Aug 2022, 04:29 PM

ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাত্র ৩২ বছর বয়সে শান্তিতে নোবেল জয় করলেন ইয়েমেনি নারী নেত্রী ও মানবাধিকার কর্মী তাওয়াকুল কারমান। নরওয়েজিয়ান নোবেল কমিটি শুক্রবার এ পুরস্কার বিজয়ী হিসাবে লাইবেরিয়ার প্রেসিডেন্ট এলেন জনসন-সারলিফ এবং স্বদেশী লেমা বোয়িসহ কারমানের নাম ঘোষণা করে। নারীর নিরাপত্তা এবং শান্তি প্রতিষ্ঠায় নারীর পূর্ণ অংশগ্রহণের অধিকার আদায়ে অহিংস আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য তারা এ পুরস্কার পেলেন। ইয়েমেনের প্রধান বিরোধী দল আল-ইসলাহের জ্যেষ্ঠ সদস্য কারমান ২০০৫ সালে গঠন করেন মানবাধিকার সংগঠন 'উইমেন জার্নালিস্ট উইদআউট চেইনস'। গত পাঁচ বছর ধরে এই নেত্রী মত প্রকাশের স্বাধীনতার জন্য আন্দোলন করে আসছেন। ইয়েমেনের প্রেসিডেন্ট আলী-আবদুল্লাহ সালেহর পদত্যাগের দাবিতে আন্দোলনের সময় গ্রেপ্তার হওয়া রাজবন্দিদের মুক্তির জন্য ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত প্রতি সপ্তাহে পার্লামেন্ট ভবনের সামনে অবস্থান ধর্মঘট করে গেছেন কারমান। 'সরকারবিরোধী' কর্মকাণ্ডে যুক্ত থাকায় চলতি বছরও তাকে গ্রেপ্তার করে পুলিশ। সমর্থকদের আন্দোলনের মুখে ২৪ ফেব্র"য়ারি প্যারোলে মুক্তি পান তিনি। শুধু সরকারবিরোধী আন্দোলন নয়, ইয়েমেনের নারীদের বিয়ের সর্বনিু বয়সসীমা বেঁধে দেওয়ার জন্যও প্রচার চালিয়ে আসছেন তাওয়াকুল কারমান। নোবেল পুরস্কারের অর্থমূল্য বাবদ এবার ১ কোটি সুইডিশ ক্রোনার ভাগ করে নেবেন সারলিফ, লেমা ও কারমান। আগামী ১০ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/জেকে/২০১৬ ঘ.