২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লেমা বোয়ি: নারীদের অনুপ্রেরণা

জাতিগত এবং ধর্মীয় বিভাজন রেখা মিটিয়ে নারীদের সংহত ও সংগঠিত করার মাধ্যমে লাইবেরিয়ার দীর্ঘ গৃহযুদ্ধ বন্ধে সক্রিয় অংশগ্রহণই শান্তিতে লেমা বোয়ির নোবেল জয়ে বিবেচিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2011, 12:59 PM

Updated : 24 Aug 2022, 04:29 PM

এহেছান লেনিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতিগত এবং ধর্মীয় বিভাজন রেখা মিটিয়ে নারীদের সংহত ও সংগঠিত করার মাধ্যমে লাইবেরিয়ার দীর্ঘ গৃহযুদ্ধ বন্ধে সক্রিয় অংশগ্রহণই শান্তিতে লেমা বোয়ির নোবেল জয়ে বিবেচিত হয়েছে। পাশাপাশি নির্বাচনে নারীদের অংশগ্রহণে তার অবদানের বিষয়টিও গুরুত্ব পেয়েছে নোবেল কমিটির কাছে। লাইবেরিয়ায় গৃহযুদ্ধ শুরুর আগ থেকে পশ্চিম আফ্রিকায় নারীদের সংগঠিত করার ক্ষেত্রে কাজ করে আসছেন মানবাধিকার কর্মী লেমা। নারীদের সংগঠিত করার মাধ্যমে ২০০২ সালে দেশটিতে প্রেসিডেন্ট চার্লস টেইলরকে গৃহযুদ্ধের অবসানে চাপ প্রয়োগ করার অবদানও তারই। আর এই নারীরা ছিলেন যুদ্ধে অংশ নেওয়া দুই পক্ষের যোদ্ধাদের মা, স্ত্রী কিংবা বোন। এলেন জনসন সারলিফের তুলনায় বোয়ি লাইবেরিয়ার বাইরে অনেকটা কম পরিচিত বললে অত্যুক্তি হবে না। তবে দেশে তার ব্যাপক পরিচিতি ও সমর্থন রয়েছে। গৃহযুদ্ধে বিপর্যস্ত দেশটিতে যুদ্ধ পরবর্তী ২০০৫ সালের নির্বাচনে এলেন জনসন সারলিফের পক্ষে প্রচারে খ্রিস্টান ও মুসলিম সমর্থকদের নিয়ে এই লেমা বোয়ি ১৫টি প্রদেশে কাজ করেন। ২০০৬ সালে প্রতিষ্ঠিত উইমেন পিস অ্যান্ড সিকিউরিটি নেটওয়ার্ক আফ্রিকা নামে মানবাধিকার সংগঠনের সহযোগী প্রতিষ্ঠাতা তিনি। মূলত এটি পশ্চিম আফ্রিকার দেশগুলোতে নারীদের নিয়ে কাজ করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/এমআই/১৮৫১ ঘ.