২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২ হাজার কর্মী ছাটাই করবে বিবিসি

বিবিসি আগামী ৫ বছরের মধ্যে ২ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2011, 04:24 PM

Updated : 24 Aug 2022, 04:28 PM

লন্ডন, অক্টোবর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--বিবিসি আগামী ৫ বছরের মধ্যে ২ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে। তহবিল সঙ্কটের কারণে এ বিপুল সংখ্যক কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে বিশ্বখ্যাত সংবাদমাধ্যমটি। এতে করে বাজেট কমবে ২০ শতাংশ। বাজেট কাটছাঁট করার সরকারি চাপের মুখে বিবিসি এ পরিকল্পনা নিয়েছে। বিবিসি'র মহাপরিচালক মার্ক থম্পসন বলেছেন, কেবল বিবিসি'ই না বরং দেশের প্রতিটি সরকারি প্রতিষ্ঠান এবং মূলত ব্রিটেনের অর্থনীতি খুবই কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। আর তাই দেশের বাদবাকীদের এ দুর্ভোগে যে অভিজ্ঞতা হচ্ছে জাতীয় প্রচারমাধ্যম হিসাবে বিবিসি'রও সেই একই অভিজ্ঞতা হওয়া স্বাভাবিক বলেই আমি মনে করি। তবে কর্মী ছাঁটাই করলেও কোনো চ্যানেলই বন্ধ করার পরিকল্পনা নেই বিবিসি'র। বরং কিছু কিছু অনুষ্ঠান কমে যেতে পারে বলে জানিয়েছেন থম্পসন। যেমন: কমে যেতে পারে বিবিসি ওয়ান এর বিনোদোন অনুষ্ঠান। বিবিসি টু'র কিছু চ্যাট শো এবং প্যানেল শো'ও কমে যেতে পারে। তবে থম্পসন জানান, এভাবে অনুষ্ঠান কমানোর মধ্য দিয়ে বাজেট কিছুটা কাটছাঁট করা হলেও আবার নতুন করে তহবিল বরাদ্দ করা হবে কমেডি এবং ড্রামার মতো অন্য কিছু প্রোগ্রামে। আর শিশুদের চ্যানেলগুলোতে বাড়তি তহবিল বরাদ্দও বহাল থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২২১৩ঘ.