ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাউস চালিত কম্পিউটার, ডিজিটাল মিউজিক প্লেয়ার, স্মার্টফোন, ট্যাবলেট পিসি (ট্যাব) প্রচলন করে প্রযুক্তি ও মানুষকে আরো কাছাকাছি করেছে অ্যাপল। এসবের পেছনের জাদুকরটি ছিলেন স্টিভ জবস।
কম্পিউটার বা অন্য কোনো ইন্ডাস্ট্রিতে অ্যাপলের প্রতিষ্ঠাতা জবসের কাতারে দাঁড়ানোর মতো কেউ নেই। 'অবিশ্বাস্য' নতুন সব ডিভাইস এনে জাদুকরের খেলা দেখান তিনি।
এক সাক্ষাৎকারে জবস বলেছিলেন, "কম্পিউটার কাজ করে অংক নিয়ে। তবে তা এতো দ্রুত করে যে তার ফল মনে হয় জাদুর মতো।"
বস্তুত কম্পিউটারকে অভূতপূর্ব আকৃতিতে মানুষের হাতের কাছে পৌঁছে দেওয়ার জাদুকরি কাজটি করেছিলেন তিনিই।
৫৬ বছর বয়সে বুধবার তিনি এ পৃথিবী ছেড়ে গেছেন। কম্পিউটারকে বিশেষ নকশায় হাজির করতে এবং এর ব্যবহার সহজ করতে সারা জীবন কাজ করে গেছেন তিনি।
তার মৃত্যুতে শোকার্ত জনতা বিশ্বের বিভিন্ন স্থানে অ্যাপলের স্টোরের বাইরে মোমবাতি ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। ইন্টারনেটে রাজনীতিক থেকে শুরু করে সব স্তরের মানুষ তার প্রতি শদ্ধা জানান।
এ থেকে প্রমাণ হয়, জবস শুধু একজন ব্যবসায়ীই ছিলেন না, আরো বেশি কিছু ছিলেন তিনি।
একজন প্রযুক্তিবিদ, একজন কর্পোরেট লিডার এবং নৈর্ব্যক্তিক ও কাজের যন্ত্রকে মানুষকে ভালোবাসতে শেখানো- এ তিন অবস্থানে ছিলেন জবস।
প্রযুক্তিবিদ হিসেবে জবস ছিলেন ব্যতিক্রমী- এবং এটাই ছিলো তার সবচেয়ে বড় শক্তি। পণ্যের ডিজাইন ও সৌন্দর্য্য চিন্তায় আচ্ছন্ন না থেকে তিনি সহজে ব্যবহারযোগ্য প্রযুক্তি উদ্ভাবনে ছিলেন আগ্রহী।
জবস যা করতেন সেগুলোর পিছনে ছুটতো প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলো।
কম্পিউটার চালনা, সঙ্গীত, টেলিফোনের ক্ষেত্রে তিনি অভ্যুত্থান ঘটান।
জবসের নেতৃত্বে অ্যাপল আইফোনসহ বিভিন্ন ডিভাইসের যে ব্যবসা চালু করে তা অন্য প্রতিষ্ঠানগুলোর জন্য পীড়াদায়ক হলেও বিশ্বের কোটি কোটি গ্রাহক তাকে স্বাগত জানায়।
প্রতিভা, নিজেকে উপস্থাপনের মানসিকতা, দূরদৃষ্টি, কাজের প্রতি বিস্ময়কর মনোযোগ এবং অনেকটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থাপনার জন্য তার ক্ষেত্রে এমনটা ঘটেছিলো।
১৯৮৪ সালে বাজারে ম্যাকিনটোশ কম্পিউটার আনার পর প্রতিষ্ঠান আর্থিক সঙ্কটে পড়লে কর্মীদের অসন্তোষের কারণে সেখান থেকে সরে যেতে জবসকে। এটাই ছিলো তার জীবনের সবচেয়ে দুঃখজনক অধ্যায়।
১৯৯৬ সালে তিনি আবার অ্যাপলে ফেরেন। এরপর নেতৃত্ব দিয়ে অ্যাপলকে নিয়ে যান বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠানের অবস্থানে।
১৯৮০'র দশকে পথ হারিয়ে ফেলা অ্যাপলের পরবর্তীতে বিল গেটসের মাইকোসফটকে ছাড়িয়ে যাওয়াটা অনেকাংশে হলিউডের মুভির মতো মনে হয়।
জবস সারা বিশ্বে কোটি ভক্ত তৈরি করেছেন যারা অ্যাপলের কম্পিউটার ব্যবহার করেন এবং জবসকে নেতা মেনে নিজেকে এই গোষ্ঠীর একজন সদস্য মনে করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/পিডি/২২০২ ঘ.
bdnews24