২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় নিহতের সংখ্যা ২,৯০০ ছাড়িয়েছে: জাতিসংঘ

সিরিয়ায় মার্চে শুরু হওয়া সরকারবিরোধী আন্দোলন দমনাভিযানে নিহতের সংখ্যা ২ হাজার ৯শ ছাড়িয়ে গেছে। জাতিসংঘ মানবাধিকার কার্যালয় বৃহস্পতিবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2011, 03:35 PM

Updated : 24 Aug 2022, 04:28 PM

জেনেভা, অক্টোবর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-সিরিয়ায় মার্চে শুরু হওয়া সরকারবিরোধী আন্দোলন দমনাভিযানে নিহতের সংখ্যা ২ হাজার ৯শ ছাড়িয়ে গেছে। জাতিসংঘ মানবাধিকার কার্যালয় বৃহস্পতিবার একথা জানিয়েছে। দেশটি সশস্ত্র সংঘাতে জড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেছে মানবাধিকার কর্মীরা। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার নাভি পিল্লাইয়ের মুখপাত্র রুপার্ট কলভিল রয়টার্সকে বলেছেন, আমরা বিভিন্ন ব্যক্তির নামের যে তালিকা রেখেছি তার ভিত্তিতে দেখা যাচেছ, সিরিয়ায় আন্দোলনের শুরু থেকে এ পর্যন্ত মোট নিহতের সংখ্যা ২ হাজার ৯শ ছাড়িয়েছে। তবে কলভিল বলেন, যারা উধাও হয়েছে এবং যাদের ভাগ্যে কি ঘটেছে তা জানা যায়নি তারা এর মধ্যে অন্তর্ভুক্ত নয়। জাতিসংঘ এর আগে সিরিয়ায় নিহতের সংখ্যা ২ হাজার ৭শ উল্লেখ করেছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১০৪ঘ.