২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জবসের জন্যই বিশ্ব আজ অনেক উন্নত: খালেদা

অ্যাপলের অন্যতম প্রতিষ্ঠাতা স্টিভ জবসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2011, 03:22 PM

Updated : 24 Aug 2022, 04:29 PM

ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অ্যাপলের অন্যতম প্রতিষ্ঠাতা স্টিভ জবসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। তিনি বলেন, "স্টিভ জবস তার মেধা দিয়ে অসংখ্য উদ্ভাবনের মাধ্যমে আজকের বিশ্বকে সামনের দিকে এগিয়ে নিয়েছেন। সূচনা করেছেন পরিবর্তনের ধারা। তার উদ্ভাবনগুলো আমাদের সবার জীবনযাত্রার মানোন্নয়নে বিশাল ভূমিকা রেখেছে। স্টিভ জবসের জন্যই বিশ্ব আজ অনেক উন্নত।" বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে তিনি এই শোক জানান বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান খালেদার প্রেস সচিব মারুফ কামাল খান। জবসের আত্মার শান্তি কামনা করেন খালেদা। তিনি বলেন, "স্টিভ জবসের মৃত্যুতে বিশ্ব এক গৌরবজনক প্রভাববিস্তারী বিরল ব্যক্তিত্বকে হারিয়েছে। এই শূন্যতা পুরণ হওয়া নয়।" ৫৬ বছর বয়সে বুধবার ক্যালিফোর্নিয়ার পালো আলতোয় স্টিভ জবস মারা যান। দীর্ঘদিন ধরে অগ্ন্যাশয় ক্যান্সারে ভুগছিলেন এই কম্পিউটার প্রকৌশলী ও উদ্যোক্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২১০৫ ঘ.