২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন করে ধর্মঘটে অচল গ্রিস

গ্রিসের ব্যয় সঙ্কোচন পদক্ষেপের প্রতিবাদে বুধবার নতুন করে ২৪ ঘণ্টার সাধারণ ধর্মঘটে জনজীবন অচল হয়ে পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2011, 01:25 PM

Updated : 24 Aug 2022, 04:28 PM

ঢাকা, অক্টোবর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-গ্রিসের ব্যয় সঙ্কোচন পদক্ষেপের প্রতিবাদে বুধবার নতুন করে ২৪ ঘণ্টার সাধারণ ধর্মঘটে জনজীবন অচল হয়ে পড়েছে। বন্ধ হয়ে গেছে স্কুল, কলেজ সরকারি কার্যালয়, পর্যটন কেন্দ্র, বিমান ও ফেরি চলাচল। হাসপাতাল খোলা থাকলেও সেখানে কর্মী উপস্থিতি কম। এথেন্সের কেন্দ্রস্থলে বিক্ষোভে যোগ দিয়েছে প্রায় ১৬ হাজার মানুষ। বিবিসি এ খবর দিয়েছে। গত মাসে গ্রিস সরকার জরুরি সম্পত্তি কর ও সরকারি কার্যালয় থেকে ৩০ হাজার পদ স্থগিতের ঘোষণা দেওয়ার পর এটি প্রথম ধর্মঘট। সরকারের এ ঘোষণায় জনগণ ক্ষুব্ধ বলে জানিয়েছেন সরকারি কর্মচারী ও ট্রেড ইউনিয়নের সদস্য তিয়ানা এন্দ্রেউ। কিন্তু সরকার বলছে, দেশের বাজেট ঘাটতি ৮ দশমিক ৫ শতাংশ কমাতে হলে কঠোর ব্যয়সঙ্কোচন পদক্ষেপ এড়ানো যাবে না। আর ইইউ এর কাছ থেকে ঋণের দ্বিতীয় কিস্তি পেতে গেলে গ্রিসকে বাজেট ঘাটতি কমাতেই হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৯১২ঘ.