ওয়াশিংটন, অক্টোবর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)Ñ যুক্তরাষ্ট্রে আরেকটি বড় ধরনের হামলা চালানো আল কায়েদার জন্য 'খুবই কঠিন' হবে। কারণ, দলটির নেতৃত্ব ধ্বংস হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা একথা বলেছেন।
সোমবার এবিসি নিউজকে দেওয়া সরাসরি স¤প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
চলতি বছর মে মাসে পাকিস্তানের অ্যাবোটাবাদে যুক্তরাষ্ট্রের বিশেষ অভিযানে আল কায়েদা নেতা ওসামা বিন লাদেন নিহত হন।
এছাড়া আফগানিস্তান সংলগ্ন পাকিস্তানের সীমান্ত এলাকা এবং ইয়েমেনে ড্রোন হামলায় আল কায়েদার আরো অনেক শীর্ষস্থানীয় নেতা নিহত হওয়ায় দলটিতে নেতৃত্ব সংকট দেখা দিয়েছে বলেই ধারণা করা হচ্ছে।
আল কায়েদা কৌশলগত পরাজয়ের দ্বারপ্রান্তে কিনা- এবিসি নিউজের এ প্রশ্নের জবাবে ওবামা বলেন, "সে লক্ষ্য অর্জনের কাছাকাছি পৌঁছতে গত ১০ বছরের যে কোনো সময়ের চেয়ে গত কয়েক বছরে আমরা অনেক বেশি কিছু করেছি।"
"ওসামা বিন লাদেনকে ধরা বা মারাটাই আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার ছিলো। তবে পুরো আল কায়েদার নেতৃত্বের দিকে তাকালে দেখবেন তারা ধ্বংস হয়ে গেছে," বলেন তিনি।
ওবামা আরো বলেন, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর ছিনতাই করা বিমান দিয়ে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রকে যে জঙ্গিরা মর্মাহত করেছিলো তারা এখন এমন এক পর্যায়ে চলে আসছে যে প্রশিক্ষণের মধ্য দিয়ে তাদের পক্ষে নেতৃত্বের শূণ্যস্থান পূরণ করা সম্ভব না।
তবে তিনি এও বলেন যে, উন্মুক্ত সমাজের কারণে যুক্তরাষ্ট্র সবসময়ই অরক্ষিত হয়ে থাকবে। আর সেকারণেই আল কায়েদা এখনো বিপজ্জনক এবং যুক্তরাষ্ট্রের এক নম্বর শত্র"।
কিন্তু তিনি বলেন, "আমরা আল কায়েদা বিরোধী অভিযানে এ পর্যন্ত এ সফলতা পেয়েছি তা ধরে রাখতে পারলে তাদের জন্য যুক্তরাষ্ট্রের মাটিতে ৯/১১ এর মতো বড় ধরনের আরেকটি হামলা চালানো খুবই কঠিন হবে বলে আমি মনে করি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৭১৮ঘ.
bdnews24