ঢাকা, অক্টোবর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই মঙ্গলবার দুই দিনের সফরে ভারত গেছেন।
এ সফরে দু'দেশের মধ্যে নিরাপত্তা ও উন্নয়ন সহায়তাসহ বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হতে পারে বলে বিবিসির খবরে বলা হয়েছে।
আল জাজিরা জানায়, এ সফরে ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে বৈঠক করবেন কারজাই।
সা¤প্রতিক সময়ে কাবুলে মার্কিন দূতাবাসে জঙ্গি হামলা ও তালেবানের সাথে শান্তি আলোচনার শীর্ষ আলোচক এবং সাবেক প্রেসিডেন্ট বুরহানুদ্দিনের হত্যাকাণ্ডকে ঘিরে আফগানিস্তান ও পাকিস্তানের সম্পর্কের ক্ষেত্রে উত্তেজনার সৃষ্টি হয়েছে।
আফগান ও মার্কিন কর্তৃপক্ষ এসব হামলার জন্য পাকিস্তানে আশ্রয় নেওয়া জঙ্গিদের দায়ী করছে। পাশাপাশি পাকিস্তানের গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে এসব জঙ্গিদের সমর্থন দেওয়ার অভিযোগ তোলা হয়েছে।
কিন্তু পাকিস্তান এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
এ নিয়ে যুক্তরাষ্ট্র, আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে 'বাকযুদ্ধ' অব্যাহত রয়েছে।
আফগান প্রেসিডেন্ট কারজাই ইতোমধ্যে পাকিস্তানের প্রতি 'ডুয়েল গেম' খেলছে বলেও মন্তব্য করেছেন।
এমন প্রেক্ষাপটেই পাকিস্তানের চিরবৈরী প্রতিবেশি রাষ্ট্র ভারত সফরে গেলেন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৩৫৪ ঘ.
bdnews24