ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলে শিয়া মুসলিমদের বহনকারী একটি বাসে বন্দুকধারীদের গুলিতে অন্ততপক্ষে ১২ জন নিহত ও ৬ জন আহত হয়েছে।
বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটার নিকটবর্তী এলাকায় মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটেছে বলে বিবিসি ও দ্য টাইমস অব ইন্ডিয়া জানায়।
পুলিশ জানিয়েছে, বন্দুকধারীরা হতভাগ্য যাত্রীদের জোর করে এক লাইনে দাঁড়াতে বাধ্য করে। এরপরপরই তাদের ওপর গুলি চালানো হয়। নিহতদের প্রায় সবাই শিয়া স¤প্রদায়ভুক্ত বলে ধারণা করা হচ্ছে।
হামলাকারীরা মোটরবাইকে চড়ে এসে বাসটির গতিরোধ করে। এটি একটি সা¤প্রদায়িক হামলা বলে ধারণা করা হচ্ছে।
সুন্নি মুসলিম অধ্যুষিত পাকিস্তানে সা¤প্রতিক বছরগুলোতে সংখ্যালঘু শিয়া মুসলিমদের লক্ষ করে উল্লেখযোগ্য সংখ্যক বোমা ও বন্দুক হামলা চালানো হয়েছে। দেশটির মোট জনসংখ্যার ১৫ শতাংশ শিয়া স¤প্রদায়ভুক্ত।
প্রায় মাস খানেক আগে কোয়েটায় শিয়াদের একটি মসজিদের গাড়ি রাখার স্থানে আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্ততপক্ষে ১১ জন নিহত হয়। ওই হামলাতেও নিহতদের প্রায় সবাই শিয়া স¤প্রদায়ভুক্ত ছিল বলে পুলিশ জানিয়েছে।
পাকিস্তানে শিয়া ও সুন্নি মুসলিমরা শান্তিপূর্ণভাবেই সহাবস্থান করছিল। কিন্তু ১৯৮০ ও '৯০ এর দশকে দেশটিতে মুসলিমদের এই দুই স¤প্রদায়ের মধ্যে বিভাজন উস্কে দেওয়া হয়। শিয়াপন্থী ইরান ও সুন্নিপন্থী সৌদি আরব সা¤প্রদায়িক গোষ্ঠীগুলোকে অর্থায়ন করতে থাকে।
এরপর থেকেই দেশটিতে এই দুই স¤প্রদায়ের মধ্যে প্রবল বিরোধিতা ও সহিংসতা উত্তরোত্তর বাড়তেই থাকে। আর সা¤প্রতিক বছরগুলোতে সুন্নি অধ্যুষিত পাকিস্তানে শিয়াদের ওপর হামলার সংখ্যা অনেক বেড়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১১৬ ঘ.
bdnews24