২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাপ সঙ্গীতের জননীরূপে খ্যাত সিলভিয়া আর নেই

র‌্যাপ সঙ্গীতের জননীরূপে পরিচিত সিলভিয়া রবিনসন আর নেই। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিউ জার্সিতে তিনি মৃত্যুবরণ করে। তার বয়স হয়েছিল ৭৫ বছর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2011, 04:54 AM

Updated : 24 Aug 2022, 04:26 PM

ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- র‌্যাপ সঙ্গীতের জননীরূপে পরিচিত সিলভিয়া রবিনসন আর নেই। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিউ জার্সিতে তিনি মৃত্যুবরণ করে। তার বয়স হয়েছিল ৭৫ বছর। সিলভিয়ার মুখপাত্র গ্রেগ ওয়াকারের বরাত দিয়ে শুক্রবার বিবিসি এ খবর জানায়। ১৯৩৬ সালের ৬ মার্চ নিউ ইয়র্কে জন্মগ্রহণ করেন সিলভিয়া। সঙ্গীত জগতে তিনি দীর্ঘদিন কাজ করেছেন। ১৯৭৩ সালে তিনি একক সঙ্গীতশিল্পী হিসেবে আর্বিভূত হন। এরআগে দলীয়ভাবে তিনি সঙ্গীত পরিবেশন করেছেন। অসংখ্য জনপ্রিয় অ্যালবাম সিলভিয়ার তার নামের পাশে রয়েছে। ১৯৭৯ সালে তিনি প্রথম র‌্যাপ সঙ্গীতের সম্ভাবনা সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করেন। হার্লেম ওয়ার্ল্ড ইন ম্যানহাটান নামে একটি ক্লাবে এক ডিজের কথাবার্তা শুনে এ সম্পর্কে ধারণা পান। ২০০৫ সালে ভ্যানেটি ফেয়ার ম্যাগাজিনে দেওয়া এক সাক্ষাৎকারে সিলভিয়া বলেন, "আমি দেখলাম সে (ডিজে) শিশুদের সাথে বলছে এবং দেখলাম ওই শিশুরা কীভাবে প্রত্যুত্তর দিচ্ছে।" তিনি আরো বলেন, "আমার ভেতরে তখন এক অবিস্মরণীয় গতি কাজ করছিল। সেই গতি যেন বা আমাকে বলে গেল, এ ধরনের একটি (ডিজে ও শিশুদের কথোপকথন) বিষয় ওই রকম করেই গানে তুলে ধর, আর এটিই হবে তোমার জন্যে এ যাবৎকালের সবচেয়ে বড় বিষয়।" র‌্যাপ সঙ্গীতকে জনপ্রিয় ও খ্যাতি এনে দেওয়া প্রথম অ্যালবামরূপে পরিচিত 'র‌্যাপারস ডিলাইট' সিলভিয়ার একক অ্যালবাম। এটি ১৯৭৯ সালে মুক্তি পায়। জোয়ে, লিল্যান্ড এবং রান্দো নামে ৩ ছেলে সন্তান রয়েছে সিলভিয়ার। সিলভিয়ার স্বামী রবিনসন ২০০০ সালে মারা যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০৩৬ ঘ.