২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুদানে পুলিশের পিটুনিতে বিক্ষোভকারীর মৃত্যু

সুদানে সরকারবিরোধী বিক্ষোভে সময় পুলিশের পিটুনিতে আহত এক ছাত্রের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2011, 04:59 PM

Updated : 24 Aug 2022, 02:25 PM

খার্তুম, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সুদানে সরকারবিরোধী বিক্ষোভে সময় পুলিশের পিটুনিতে আহত এক ছাত্রের মৃত্যু হয়েছে। খার্তুম ও ওমদুরম্যান আলিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রোববার রাতে সরকারবিরোধী বিক্ষোভ শুরু করলে পুলিশ তাদের বেধড়ক পেটায়। বিক্ষোভ দমাতে কাঁদানে গ্যাসের শেলও ছোড়ে পুলিশ। ওইসময় মোহাম্মদ আব্দেল রহমান নামের এক ছাত্র গুরুতর আহত হন। তিনি ওমদুরম্যান আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সরকারবিরোধী বিক্ষোভের ডাক দেওয়া 'ইয়ুথ ফর চেঞ্জ' নামের একটি ফেইসবুক গ্র"পের তিন সদস্য রয়টার্সকে জানান, সোমবার ভোর রাতে হাসপাতালে আব্দেল রহমানের মৃত্যু হয়। দক্ষিণ সুদানের প্রধান রাজনৈতিক দল সুদান পিপলস লিবারেশন মুভমেন্টের (এসপিএলএম) ঊর্ধ্বতন নেতা ইয়াসির আরমান বলেন, "নিরাপত্তা বাহিনীর সদস্যদের পিটুনির কারণে ছাত্রটির মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্র আমাদের নিশ্চিত করেছে।" 'ইয়ুথ ফর চেঞ্জ' সোমবার ফেইসবুকে লিখেছে, "মোহাম্মদ আব্দেল রহমান, তুমি আমাদের শহীদ।" ফেইসবুকে ইয়ুথ ফর চেঞ্জের ১৬ হাজার সদস্য রয়েছে। সুদানের প্রেসিডেন্ট ওমর হাসান আল বশিরের নেতৃত্বাধীন সরকার পতনের দাবিতে রোববার তারা বিক্ষোভ শুরু করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/জেকে/২২৪৯ ঘ.