২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারে পার্লামেন্ট অধিবেশন শুরু হয়েছে

গত বছরের নভেম্বরে মিয়ানমারে সাধারণ নির্বাচনের পর সোমবার পার্লামেন্টে প্রথম অধিবেশন শুরু হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2011, 08:12 AM

Updated : 24 Aug 2022, 02:25 PM

ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত বছরের নভেম্বরে মিয়ানমারে সাধারণ নির্বাচনের পর সোমবার পার্লামেন্টে প্রথম অধিবেশন শুরু হয়। স্থানীয় সময় সকাল ০৮ টা ৫৫ মিনিটে পার্লামেন্ট অধিবেশন শুরু হয়। মিয়ানমারের নতুন পার্লামেন্ট ভবনটি জান্তা সরকারেরর রাজধানী নায়পিদাউয়ে অবস্থিত। এর মধ্যদিয়ে ২২ বছরের মধ্যে প্রথমবারের মতো দেশটিতে পার্লামেন্টের কার্যক্রম শুরু হলো। বিবিসি জানায়, দুই কক্ষ বিশিষ্ট মিয়ানমারের পার্লামেন্ট অধিবেশন শুরুর মধ্যদিয়ে নতুন সংবিধান কার্যকর হলো এবং আনুষ্ঠানিকভাবে দেশটিতে প্রায় ৫০ বছরের সামরিক শাসনের অবসান ঘটলো। গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচন আন্তর্জাতিক মহলসহ দেশটির গণতন্ত্রের দাবিতে আন্দোলনরত কর্মীদের কাছে গ্রহণযোগ্যতা পায়নি। গণতান্ত্রিক কার্যক্রম শুরু হলেও মিয়ানমারের শাসন ক্ষমতা এখনো সামরিক বাহিনীর হাতেই রয়ে গেছে বলে বিশ্লেষকরা মনে করেন। কারণ পার্লামেন্টের এক চতুর্থাংশ আসন সামরিক বাহিনীতে কর্মরতদের জন্য সংরক্ষিত। সব মিলিয়ে বর্তমানে পার্লামেন্টের প্রায় ৮০ ভাগ আসনই সামরিক প্রশাসন ও তাদের সমর্থকদের দখলে রয়েছে। নভেম্বরের নির্বাচনের সময় বন্দি ছিলেন মিয়ানমারের গণতান্ত্রিক আন্দোলনের নেতা অং সান সু চি। তার নেতৃত্বাধীন রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেয়নি। নির্বাচন কমিশনে নাম নিবন্ধন না করায় আদালত তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসিকে (এনএলডি) 'অবৈধ সংগঠন' আখ্যা দেয়। স