২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২২ বছর পর তিউনিসিয়ায় ফিরেছেন নির্বাসিত নেতা

২২ বছরের নির্বাসন থেকে রোববার দেশে ফিরেছেন তিউনিসিয়ার ইসলামপন্থি নেতা শেখ রশিদ গানুচি। তাকে স্বাগত জানিয়েছে জনগণ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2011, 04:39 PM

Updated : 24 Aug 2022, 02:25 PM

তিউনিস, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ২২ বছরের নির্বাসন থেকে রোববার দেশে ফিরেছেন তিউনিসিয়ার ইসলামপন্থি নেতা শেখ রশিদ গানুচি। তাকে স্বাগত জানিয়েছে জনগণ। হাজার হাজার সমর্থক তাকে তিউনিস বিমানবন্দরে অভ্যর্থনা জানায়। প্রেসিডেন্ট বেন আলি উৎখাতের পর তার দেশে ফেরা তিউনিসিয়ায় বড় ধরনের শক্তির উত্থানেরই ইঙ্গিত। রশিদ গানুচির এন্নাহদা পার্টির নেতা। ৬৯ বছর বয়স্ক গানুচি দেশে ফিরে জনগণকে বিপ্লব চালিয়ে যাওয়ার আহ্বান জানান এবং তার দল এন্নাহদা মুভমেন্টকে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২২৩৬ ঘ.