২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বে মুসলিম জন্মহার কমছে

বিশ্বে মুসলিম জন্মহার কমছে। ফলে আগামী দুই দশকে মুসলমান জনগোষ্ঠীর লোকসংখ্যা বৃদ্ধি ঘটবে ধীর গতিতে। নতুন এক গবেষণায় একথা বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2011, 03:31 PM

Updated : 24 Aug 2022, 02:24 PM

প্যারিস, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- বিশ্বে মুসলিম জন্মহার কমছে। ফলে আগামী দুই দশকে মুসলমান জনগোষ্ঠীর লোকসংখ্যা বৃদ্ধি ঘটবে ধীর গতিতে। নতুন এক গবেষণায় একথা বলা হয়েছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান 'পিউ ফোরাম'-এর 'দ্য ফিউচার অব দ্য গ্লোবাল মুসলিম পোপুলেশন' শিরোনামের গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৯০ থেকে ২০১০ সাল পর্যন্ত মুসলমানদের জনসংখ্যা বৃদ্ধির হার ছিলো বছরে গড়ে ২ দশমিক ২ শতাংশ। আর বর্তমান সময় থেকে ২০৩০ সাল পর্যন্ত বছরে এ হার কমে দাঁড়াবে ১ দশমিক ৫ শতাংশে। প্রতিবেদনে বলা হয়, "মুসলিম অধ্যুষিত দেশগুলোতে সন্তান জন্মদানের হার কমায় মুসলিম জনসংখ্যা বৃদ্ধির হার কমেছে।" জনসংখ্যা বৃদ্ধির হার কমার পেছনে মুসলিম নারীদের মধ্যে শিক্ষার বিস্তার, মুসলমানদের জীবন-মানের উন্নয়ন এবং গ্রামের মানুষদের শহরমুখী হওয়ার বিষয়গুলো কাজ করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ২০১০ সালের একশ' ৬০ কোটি ইসলাম ধর্মাবলম্বীর জায়গায় ২০৩০ সালে হবে দুইশ' ২০ কোটি এবং বর্তমান বিশ্বের মোট জনসংখ্যার ২৩ দশমিক ৪ শতাংশের জায়গায় মুসলমান জনগোষ্ঠীর অনুপাত হবে ২৬ দশমিক ৪ শতাংশ। প্রতিবেদনে অন্যান্য ধর্মাম্বলম্বী স