ডাবলিন, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আয়ারল্যান্ডে নির্বাচন ফেব্রুয়ারিতে হতে পারে বলে মনে করছে বিরোধীরা।
আয়ারল্যান্ডের অর্থমন্ত্রী সোমবার আগামী শনিবারের মধ্যে পার্লামেন্টে আর্থিক বিল পাস হওয়ার আশা প্রকাশ করার পর নির্বাচন এগিয়ে আসার এ সম্ভাবনার কথা জানায় বিরোধীরা।
আর্থিক সংকট সামলাতে ইউরোপীয় ইউনিয়ন ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর কাছ থেকে বিশেষ সহায়তা পাওয়ার জন্য এ বিলটি পাস হলেই সব আইনি শর্ত পূরণ হবে আয়ারল্যান্ডের।
চুক্তি অনুযায়ী, পার্লামেন্ট ভেঙে দেওয়া হবে আগামী সপ্তাহে এবং নির্বাচন হতে পারে ২৫ ফেব্রুয়ারিতে ।
বিরোধী লেবার দলের অর্থ বিষয়ক মুখপাত্র জোয়ান বার্টন সাংবাদিকদের বলেন, "২৫ ফেব্রুয়ারি শুক্রবার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা খুবই বেশি বলেই মনে হয় আমার।"
রোববার সরকারের শরিক দল গ্রিন পার্টি জোট ছেড়ে বেরিয়ে গেলে পার্লামেন্টে প্রধানমন্ত্রী ব্রায়ান কোয়েনের সংখ্যাগরিষ্ঠতা হ্রাস পায়।
আর বিরোধীদলও এ সপ্তাহ শেষে পার্লামেন্ট ভেঙে দিয়ে ১১ মার্চের পরিবর্তে ফেব্র"য়ারিতে নির্বাচন দাবি করে আসছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭২৩ ঘ.
bdnews24