২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি পেরুর

মধ্যপ্রাচ্যের ফিলিস্তিনকে এবার মুক্ত, স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল দক্ষিণ আমেরিকার দেশ পেরু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2011, 06:27 AM

Updated : 24 Aug 2022, 02:23 PM

লিমা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মধ্যপ্রাচ্যের ফিলিস্তিনকে এবার মুক্ত, স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল দক্ষিণ আমেরিকার দেশ পেরু। সোমবার পেরুর পক্ষ থেকে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি দেওয়া হয়। পেরুর পররাষ্ট্রমন্ত্রী হোসে আন্তোনিও গার্সিয়া বেলাউন্দে আরপিপি রেডিওতে বলেন, "ফিলিস্তিনকে মুক্ত, স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকার করে নিয়েছে পেরু।" যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়, পেরুর এই স্বীকৃতি দেওয়ার জন্য এখনই 'সঠিক সময় নয়'। অপরদিকে দক্ষিণ আমেরিকার রাষ্ট্রগুলো একে একে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে হুঁশিয়ারি জানিয়েছে ইসরায়েল। এই পদক্ষেপ মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ার জন্য ক্ষতিকর বলেও সতর্ক করেছে এই ইহুদি রাষ্ট্রটি। ফিলিস্তিনকে ইতোমধ্যে ব্রাজিল, চিলি, আর্জেন্টিনা, উরুগুয়ে, বলিভিয়া এবং ইকুয়েডর স্বীকৃতি দিয়েছে। মেক্সিকো এবং নিকারাগুয়া স্বাধীনরাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি বিবেচনা করছে বলে জানা গেছে। দক্ষিণ আমেরিকাভুক্ত দেশগুলোর মধ্যে ব্রাজিলই ফিলিস্তিনকে সর্বপ্রথম স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস কয়েক সপ্তাহ আগে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ায় ব্রাজিলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। সর্বশেষ গত ৭ জানুয়ারি ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় দক্ষিণ আমেরিকার দেশ চিলি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১৩৩ ঘ.