ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতীয় রাগসঙ্গীতের বিখ্যাত শিল্পী পণ্ডিত ভীমসেন যোশী আর নেই। সোমবার পুনের সাহিয়ার্দি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।
এনডিটিভি ও দ্য টাইমস অব ইন্ডিয়া সূত্রে জানা গেছে, বেশকিছুদিন ধরেই ভীমসেন যোশী অসুস্থ ছিলেন। মারাত্মক ডায়রিয়ায় আক্রান্ত হলে গত ৩১ ডিসেম্বর তাকে সাহিয়ার্দি হাসপাতালে ভর্তি করা হয়।
গত এক সপ্তাহ ধরে তাকে কৃত্রিমভাবে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখা হয়।
কিরানা ঘরাণার কিংবদন্তীতুল্য শিল্পী ভীমসেন ১৯২২ সালের ৪ ফেব্র"য়ারি কর্ণাটকে জন্মগ্রহণ করেন। ১৬ ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন সর্বকনিষ্ঠ।
ভারতীয় ঐতিহ্যবাহী ধ্রুপদী সঙ্গীতে পণ্ডিত ভিমসেন ২০০৮ সালে দেশটির সর্বোচ্চ বেসামরিক খেতাব ভারতরত
bdnews24