২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'গাজা অভিমুখী ত্রাণবহরে হামলা বৈধ ছিলো'

গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহরে সেনাদের হামলা বৈধ ছিলো। ইসরায়েলি তদন্ত প্রতিবেদনে একথা বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2011, 01:15 PM

Updated : 24 Aug 2022, 02:22 PM

ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহরে সেনাদের হামলা বৈধ ছিলো। ইসরায়েলি তদন্ত প্রতিবেদনে একথা বলা হয়েছে। গত ৩১ মে ওই ত্রাণবাহী নৌবহরে ইসরায়েলি নৌ কমান্ডোদের হামলায় তুরস্কের সাত নাগরিক নিহত হয়। বিবিসি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি তদন্ত কমিটি রোববার তাদের প্রতিবেদনে বলেছে, "নৌবাহিনীর ওই হামলা ছিলো আন্তর্জাতিক আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ।" ইসরায়েলি সেনাদের গাজা অবরোধকেও বৈধ বলে দাবি করেছে তদন্ত কমিটি। তবে গত বছর জাতিসংঘের একটি তদন্ত দল বলে, "ওই হামলা ছিলো চরম মাত্রার বর্বরতা।" জাতিসংঘ মহাসচিবের আন্তর্জাতিক তদন্তের আহ্বান প্রত্যাখ্যান করে গত জুনে হামলার ঘটনা তদন্তে কমিটি গঠন করে ইসরায়েল। কমিটিতে ইসরায়েলের সর্বোচ্চ আদালতের সাবেক বিচারপতি ইয়াকোভ টার্কেলের নেতৃত্বে পাঁচ সদস্যকে নিয়োগ দেওয়া হয়। কমিটিতে আন্তর্জাতিক অঙ্গন থেকে দু'জন পর্যবেক্ষক রাখে ইসরায়েল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৯১৪ ঘ.