২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সকে লাদেনের হুঁশিয়ারি

আফগান নীতি নিয়ে ফ্রান্সকে হুঁশিয়ার করেছেন আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2011, 12:36 PM

Updated : 24 Aug 2022, 02:22 PM

লন্ডন, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-আফগান নীতি নিয়ে ফ্রান্সকে হুঁশিয়ার করেছেন আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেন। একটি অডিও-টেপে শুক্রবার লাদেন বলেন, আফগানিস্তান ও অন্যান্য মুসলিম অধ্যুষিত এলাকা বিষয়ক নীতির জন্য ফ্রান্সকে চড়া মূল্য দিতে হবে। লাদেন আরো বলেন, নাইজারে জিম্মি করা ফরাসি নাগরিকদের মুক্তির বিষয়টিও নির্ভর করছে দেশটির সেনাদের মুসলমানদের ভূমি ছেড়ে যাওয়ার ওপর। গত সেপ্টেম্বরে নাইজারে পাঁচ ফরাসি নাগরিকসহ সাত বিদেশিকে অপহরণ করা হয়। আল-কায়েদার উত্তর আফ্রিকা শাখা বিদেশিদের অপহরণের দায় স্বীকার করেছে। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে লাদেনের নেতৃত্বাধীন আল-কায়েদার সন্ত্রাসী হামলায় অন্তত ৩ হাজার মানুষ নিহত হয় এবং ধ্বংস হয় ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। ওই হামলার প্রতিক্রিয়ায় সে বছর ৭ অক্টোবর আফগানিস্তানে সামরিক অভিযান চালায় মার্কিন বাহিনী। লাদেনকে ধরার উদ্দেশ্যে পরিচালিত অভিযানে দশ বছরে হাজার হাজার সামরিক বেসামরিক মানুষ নিহত হলেও লাদেন এখনো মার্কিন বাহিনীর ধরা-ছোঁয়ার বাইরে রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৮৩৩ ঘ.