২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনা ভাষায় ভাব বিনিময় জিনতাও ও শাশার

চীনের প্রেসিডেন্ট হু জিনতাও এর সঙ্গে চীনা ভাষায় কথা বললেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার নয় বছরের মেয়ে শাশা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2011, 11:49 AM

Updated : 24 Aug 2022, 02:22 PM

ওয়াশিংটন, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-চীনের প্রেসিডেন্ট হু জিনতাও এর সঙ্গে চীনা ভাষায় কথা বললেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার নয় বছরের মেয়ে শাশা। বৃহস্পতিবার হোয়াইট হাউসের কর্মকর্তা বেন রোডস ভিডিও কনফারেন্সে চীনা ব্লগারদের জানান, বুধবার রাতে চীনের প্রেসিডেন্টের সম্মানে আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে হু এর সঙ্গে চীনা ভাষায় কথা বলেছেন শাশা। তিনি বলেন, "গতরাতে প্রেসিডেন্ট খেয়াল করেছেন, তার মেয়ে শাশা খুব ছোট হলেও চীনা ভাষা শিখতে থাকায় ভাষাটিতে সে বেশ পারদর্শী।" "দশ বছরের কম বয়সী শাশা চীনা ভাষা শিখছে এবং প্রেসিডেন্ট হু-এর সঙ্গে ভাষাটিতে তার দক্ষতা যাচাইয়ের সুযোগ হাতছাড়া করেনি সে।", বলেন তিনি। বুধবার সকালে হোয়াইট হাউসের লনে চীনের প্রেসিডেন্টকে স্বাগত জানানোর সময় বন্ধুদের সঙ্গে উপস্থিত শাশাকে দেখা যায় একটি চীনা পতাকা নেড়ে উচ্ছ্বাস প্রকাশ করতে। শাশার চীনা ভাষায় কথা বলাটা মার্কিনীদের মধ্যে চীনা ভাষা শিক্ষা, চীন সম্পর্কে জানা ও দেশটিতে ব্যবসা বাণিজ্য করতে যাওয়ার আগ্রহ সৃষ্টি করবে বলে আশা প্রকাশ করেন রোডস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৭৪৮ ঘ.