২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোরীয় আলোচনা: অবশেষে রাজি দক্ষিণ কোরিয়া

উত্তর কোরিয়ার উচ্চ-পর্যায়ের সামরিক আলোচনা প্রস্তাবে অবশেষে রাজি হয়েছে দক্ষিণ কোরিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2011, 04:02 PM

Updated : 24 Aug 2022, 02:21 PM

সিউল, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- উত্তর কোরিয়ার উচ্চ-পর্যায়ের সামরিক আলোচনা প্রস্তাবে অবশেষে রাজি হয়েছে দক্ষিণ কোরিয়া। এতে করে কোরিয়া উপদ্বীপ সঙ্কট নিরসনে বড় ধরনের অগ্রগতির আভাস মিলেছে এবং নতুন করে পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনার সম্ভাবনা জেগে উঠেছে। তবে সিউলে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, দুই কোরিয়ার আলোচনা মন্ত্রী পর্যায়ে হবে কিনা সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। ওয়াশিংটন এবং বেইজিং ছয় জাতি নিরস্ত্রীকরণ আলোচনা শুরুর পূর্বশর্ত হিসাবে দুই কোরিয়ার আলোচনা চায়। ওদিকে, দক্ষিণ কোরিয়া বলে আসছে দুই কোরিয়ার আলোচনা হওয়ার আগে উত্তর কোরিয়াকে নিরস্ত্রীকরণের ব্যাপারে আন্তরিকতার প্রমাণ দিতে হবে। গত বছরের শুরু থেকেই পিয়ংইয়ং আলোচনায় বসার পথ খুঁজছে। মার্চে টর্পেডোর আঘাতে সিউলের 'চেওনান' যুদ্ধজাহাজ ডুবি এবং নভেম্বরে ইয়োনপিয়ং দ্বীপে গোলা হামলার ঘটনা নিয়ে আলোচনায় বসার দক্ষিণের দাবি মেনেও নিয়েছে তারা। কিন্তু সিউল এ পর্যন্ত উত্তর কোরিয়ার শান্তি আলোচনার প্রস্তাবকে নিছক প্রচারণা বলে প্রত্যাখ্যান করে এসেছে। কিন্তু বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, সিউল উচ্চ পর্যায়ের বৈঠকের প্রস্তুতি হিসাবে উত্তর কোরিয়ার প্রাথমিক আলোচনায় বসার প্রস্তাবে রাজি। তাছাড়া, নিরস্ত্রীকরণ নিয়ে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বৈঠকের প্রস্তাব দেওয়ার পরিকল্পনাও সরকারের আছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২২০১ ঘ.