২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাংহাইয়ে তুষারপাতে বিমান চলাচল ব্যহত

চীনের জনবহুল বৃহত্তম শহর সাংহাইয়ে ভারী তুষারপাতে বৃহস্পতিবার বিমান চলাচল মারাত্মকভাবে ব্যহত হয়েছে। শহরটির দুটি বিমানবন্দরের কর্মীরা একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2011, 11:23 AM

Updated : 24 Aug 2022, 02:21 PM

সাংহাই, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- চীনের জনবহুল বৃহত্তম শহর সাংহাইয়ে ভারী তুষারপাতে বৃহস্পতিবার বিমান চলাচল মারাত্মকভাবে ব্যহত হয়েছে। শহরটির দুটি বিমানবন্দরের কর্মীরা একথা জানিয়েছে। তুষারপাতে দুটি বিমানবন্দরের প্রায় ১শ' অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বিলম্বিত হয়। চীনের স্থানীয় সময় সকাল সাড়ে নয়টায় পুদং আন্তর্জাতিক বিমানবন্দরে ২৪টি বিমান ও হংকুইয়া বিমানবন্দরের ৭০টি ফ্লাইট তুষারপাতের কারণে বিলম্বিত হয় বলে জানান তারা। হংকুইয়া বিমানবন্দর মূলত আভ্যন্তরীণ রুটের বিমানবন্দর হিসেবে ব্যবহৃত হয়। সাংহাইয়ের নিকটবর্তী শহর হ্যাংঝু ও নানজিং এর বিমানবন্দরগুলোও ভারী তুষারপাতের কারণে সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া চীনের রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ার চায়নার বরাত দিয়ে একথা জানিয়েছে। চীনের দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর পুদং এর তিনটি রানওয়ের সবগুলো এবং হংকুইয়া বিমানবন্দরের দুটি রানওয়ে সচল আছে। সাংহাই বিমানবন্দরের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে বিমানবন্দর দুটির কর্মীরা। এর আগে সরকারের আবহাওয়া দপ্তরের আবহাওয়া পূর্বাভাসে সাংহাই ও আশেপাশের অঞ্চলে ব্যাপক তুষারপাত হতে পারে বলে সতর্ক করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৭১৬ ঘ.