লন্ডন, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পবিত্র কোরান পোড়ানোর হুমকিদাতা এক মার্কিন যাজককে যুক্তরাজ্যে ভ্রমণের অনুমতি দেয়নি ব্রিটিশ সরকার।
ব্রিটিশ সরকারের পক্ষ থেকে বুধবার এ কথা জানানো হয়।
গত বছরের ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার দিনে মুসলিমদের পবিত্রগ্রন্থ
'কোরান' পোড়ানোর হুমকি দেন ফ্লোরিডার যাজক টেরি জোনস। তার এই হুমকির পরিপ্রেক্ষিতে বিশ্বজুড়ে মুসলিমদের ভেতর ক্ষোভের সৃষ্টি হয়।
জোনসকে যুক্তরাজ্যে প্রবেশের অনুমতি না দেওয়া প্রসঙ্গে ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কার্যালয়ের এক মুখপাত্র বলেন, "সরকার কোনো ধরনের চরমপন্থিতা সমর্থন করে না, বিতর্কিত মন্তব্য ও অগ্রহণযোগ্য আচরণ দিয়েই যাজক টনি জোনস তার প্রমাণ দিয়েছেন। এ কারণেই সরকার তাকে যুক্তরাজ্যে প্রবেশের অনুমতি দিতে পারে না।"
ওই মুখপাত্র আরো বলেন, "যুক্তরাজ্যে আসা একটি সুবিধা কিন্তু এটি কোনো অধিকার নয়। আমরা চাইনা জনগণের মঙ্গলজনক নয় এমন কেউ এখানে আসার সুযোগ পাক।"
'ইংল্যান্ড আমাদের' নামে অভিবাসনবিরোধী ওই গোষ্ঠীটি জানায়, জোনসকে তারা ব্রিটেন সফরের আমন্ত্রণ জানিয়েছিল।
কিন্তু চরমপন্থি বিরোধী গোষ্ঠীগুলো সরকারের কাছে জোনসকে নিষিদ্ধ করার আবেদন করেছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২৫৫ ঘ.
bdnews24