ওয়াশিংটন, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পরমাণু নিরপত্তা সহযোগিতা বাড়াতে চুক্তি সই করবে যুক্তরাষ্ট্র ও চীন। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বুধবার একথা জানান।
চীনের প্রেসিডেন্ট হু জিনতাওয়ের যুক্তরাষ্ট্র সফরকালে এ চুক্তি ঘোষণার পরিকল্পনা রয়েছে দেশ দুটির।
কর্মকর্তা জানান, চুক্তির আওতায় চীনে যৌথ অর্থায়নে পরমাণু নিরাপত্তা কেন্দ্র তৈরির প্রস্তাব রয়েছে। এর লক্ষ্য হচ্ছে, পরমাণু স্থাপনাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে প্রশিক্ষণ বাড়ানো এবং পরমাণু সাজসরঞ্জাম নিরাপদ রাখা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৫৬ ঘ.
bdnews24