২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিক্ষোভের মধ্যে বৈঠকে বসছে তিউনিসিয়ার নতুন মন্ত্রিসভা

উৎখাত হওয়া প্রেসিডেন্ট বেন আলির দলের সদস্যদের নতুন ঐক্য সরকার থেকে বাদ দেওয়ার দাবিতে বিক্ষোভের মুখে প্রথমবারের মতো বৈঠকে বসছে মন্ত্রিসভা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2011, 12:27 PM

Updated : 24 Aug 2022, 02:21 PM

তিউনিস, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- উৎখাত হওয়া প্রেসিডেন্ট বেন আলির দলের সদস্যদের নতুন ঐক্য সরকার থেকে বাদ দেওয়ার দাবিতে বিক্ষোভের মুখে প্রথমবারের মতো বৈঠকে বসছে মন্ত্রিসভা। আগের সরকারের সদস্যদের নতুন সরকারে না রাখার বিরোধীদলীয় নেতাদের চাপের মুখে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীকে নিয়ে এ বৈঠক বসছে। বেন আলি সরকারের ৪ সদস্য ইতোমধ্যেই সরকার থেকে পদত্যাগ করেছে। আর বুধবার তিউনিসের কেন্দ্রস্থলে জড়ো হয় প্রায় ৫শ বিক্ষোভকারী। ক্ষমতাসীন পার্টি থেকে মুক্তি না মেলা পর্যন্ত এ বিক্ষোভ চলবে বলে জানায় তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮২৪ ঘ.