২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র সফরে চীনের প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্রে চারদিনের রাষ্ট্রীয় সফর শুরু করেছেন চীনের প্রেসিডেন্ট হু জিনতাও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2011, 10:46 AM

Updated : 24 Aug 2022, 02:21 PM

ওয়াশিংটন, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- যুক্তরাষ্ট্রে চারদিনের রাষ্ট্রীয় সফর শুরু করেছেন চীনের প্রেসিডেন্ট হু জিনতাও। বিবিসি জানিয়েছে, হু মঙ্গলবার ওয়াশিংটনের বাইরে এন্ড্রু বিমান ঘাঁটিতে পৌঁছান। এ সময় তাকে স্বাগত জানান মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। এরপর হোয়াইট হাউজে প্রেসিডেন্ট ওবামা আয়োজিত নৈশভোজে যোগ দেন তিনি। সফরের প্রথম দিনেই প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে। বিশ্লেষকরা বলছেন, ৩০ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে চীনা নেতার এ সফর খুবই গুরুত্বপূর্ণ। মুদ্রা এবং বাণিজ্য বিরোধ থেকে শুরু করে প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে কন্টকাকীর্ণ ইস্যুগুলো দুই নেতা সামাল দেওয়ার চেষ্টা করবেন বলে ধারণা করা হচ্ছে। আলোচনায় স্থান পাবে উত্তর কোরিয়া ইস্যুও। বৈঠকে অনেকগুলো অর্থনৈতিক ও বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে। তাছাড়া, যৌথ এক সাংবাদিক সম্মেলনে প্রেসিডেন্ট হু চীনের মানবাধিকার রেকর্ড নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে পারেন। বুধবার হোয়াইট হাউজে রাষ্ট্রীয় ভোজসভায় অংশ নেওয়ার পর হু ওয়াশিংটন থেকে শিকাগো যাবেন। বুধবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্র হোয়াইট হাউজে হু এর সম্মানে ব্যায়বহুল ব্ল্যাকটাই অভ্যর্থনার আয়োজন করেছে। এ আয়োজনে হু ও তার সফরসঙ্গীদের স্বাগত জানাবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বরাক ওবামা ও ফার্স্টলেডি মিশেল ওবামা। এখানে অভ্যাগতদের সাথে আলাপচারিতায় মিলিত হবেন তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩৪৫ ঘ.