২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্ল্যাসফেমি আইন বদলানো যাবে না: মুশাররফ

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ রোববার বলেছেন, ব্ল্যাসফেমি আইন বদলানো যাবে না। কিন্তু এ আইনের বিরোধিতা করার জন্য পাঞ্জাবের গভর্নরকে যে হত্যা করেছে তাকে অবশ্যই শাস্তি পেতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2011, 03:41 PM

Updated : 24 Aug 2022, 02:20 PM

লন্ডন, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ রোববার বলেছেন, ব্ল্যাসফেমি আইন বদলানো যাবে না। কিন্তু এ আইনের বিরোধিতা করার জন্য পাঞ্জাবের গভর্নরকে যে হত্যা করেছে তাকে অবশ্যই শাস্তি পেতে হবে। লন্ডনের বাড়িতে এক সাক্ষাৎকারে রয়টার্সকে তিনি বলেন, ব্ল্যাসফেমি আইন পাকিস্তানের জনগণের জন্য খুবই স্পর্শকাতর একটি ইস্যু। তাই এ আইন বদলানো আদৌ সম্ভব নয় এবং তা করাও যাবে না। তিনি বলেন, এ আইন সংশোধন না করে বরং পাকিস্তানের উচিত আইনটির অপব্যবহার বন্ধ করার পথ খোঁজা। ব্ল্যাসফেমি আইনের বিরোধিতা করার জন্য দেরক্ষীর হাতে পাঞ্জাবের গভর্নর হত্যার নিন্দা জানিয়ে মুশাররফ বলেন, "আইন নিজের হাতে তুলে নেওয়া ঠিক নয়। গভর্নরকে হত্যাকারী একজন দোষী, অপরাধী। তার বিচার অবশ্যই হওয়া উচিত এবং তাকে শাস্তি দেওয়া উচিত।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১২৯ ঘ.