খার্তুম, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মিশরের রাজধানী কায়রোয় পার্লামেন্ট ভবনের বাইরে এক ব্যক্তি দেহে আগুন লাগিয়ে নিু জীবনযাত্রামানের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের একটি সূত্র রয়টার্সকে একথা জানায়।
প্রত্যক্ষদর্শীরা বলেছে, ওই ব্যক্তি গায়ে তেল ঢেলে আগুন লাগিয়ে দেয়। পরে পুলিশ আগুন নিভিয়ে তাকে হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা সম্পর্কে কিছু জানা যায়নি।
তবে তার বয়স ৪৯ বছর এবং তিনি রাজধানীর পূর্বাঞ্চলে ইসমাইলিয়া নগরীর একটি রেঁেস্তারার মালিক বলে পরিচয় পাওয়া গেছে।
আগুনে তার হাত ও মুখমন্ডল পুড়ে গেছে বলে এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স।
দেহে আগুন লাগিয়ে প্রতিবাদের এ ঘটনার সঙ্গে মিলে গেছে তিউনিসিয়ায় বড় ধরনের বিক্ষোভ শুরুর ঘটনাটি।
২৬ বছরের এক তরুণের দেহে আগুন লাগিয়ে প্রতিবাদ থেকেই বড় ধরনের বিক্ষোভ-সংঘর্ষ ছড়িয়ে পড়ে শেষ পর্যন্ত সরকারের পতন ঘটেছে তিউনিসিয়ায়।
তিউনিসিয়ার ওই ঘটনার পর কায়রোয় একই ধরনের এ ঘটনা মিশর সরকারের জন্য অশনী সংকেত।
তিউনিসিয়ায় বেকারত্ব, দুর্নীতি, দব্যমূল্যবৃদ্ধি নিয়ে কয়েক সপ্তাহব্যপী সহিংস বিক্ষোভে প্রেসিডেন্ট বেন আলি সরকারের পতন ঘটেছে।
মিসরেও তিউনিসিয়ার মতো একই ক্ষোভে ফুঁসে উঠেছে অনেকেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১১৪ ঘ.
bdnews24