জেরুজালেম, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাক সোমবার লেবার পার্টি ছাড়ার ঘোষণা দিয়েছেন।
এক সাংবাদিক সম্মেলনে বারাক বলেন, তিনি আরো ৪ লেবার সদস্যকে নিয়ে আলাদা একটি নতুন দল গঠন করবেন।
এ ঘটনা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের ওপর কি প্রভাব ফেলবে তা এখন পরিষ্কার নয়।
তবে এরপরও ক্ষমতাসীন জোট সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে।
এহুদ বারাক ১৯৯৯ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত ইসরাইলের প্রধানমন্ত্রী ছিলেন।
লেবার পার্টির এক কর্মকর্তা জানান, লেবার পার্টির ১৩ জন আইনপ্রণেতার মধ্যে চারজন বারাকের সঙ্গে যোগ দিচ্ছেন।
নেতানিয়াহুর জোট সরকার বর্তমানে খুব অল্প ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে।
ইসরাইলের আইন পরিষদ নেসেট-এর ১২০টি আসনে ৭৪টি ক্ষমতাসীন জোটের, যার মধ্যে লেবার পার্টির আসনগুলোও রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৫২৫ ঘ.
bdnews24