সুদান, আবুজা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সুদানের দক্ষিণাঞ্চলে সপ্তাহব্যাপী গণভোট শনিবার শেষ হয়েছে। দক্ষিণ সুদানের জনগণ উত্তর সুদান থেকে আলাদা হতে চায় কিনা সে প্রশ্নে অনুষ্ঠিত হয় এ গণভোট।
গণভোটের আগাম ফলে জনগণ উত্তর থেকে আলাদা হয়ে নতুন দেশ গড়ার পক্ষেই ভোট দিয়েছে বলে আভাস পাওয়া যাচ্ছে।
ইউরোপে বসবাসরত সুদানের দক্ষিণাঞ্চলের মানুষেরা ইতোমধ্যেই নতুন দেশ গঠনের পক্ষে ৯৭ শতাংশ ভোট দিয়েছে। বিবিসি একথা জানিয়েছে।
গণভোটের পুরো ফল প্রকাশের কথা রয়েছে ১৫ ফেব্র"য়ারির আগে। তবে যত তাড়াতাড়ি আগামী মাসের শুরুতেও ফল ঘোষণা করা হতে পাওে বলে মনে করা হচ্ছে।
২০০৫ সালে উত্তর সুদানের সঙ্গে দক্ষিণের গৃহযুদ্ধের অবসান ঘটিয়ে সই করা শান্তি চুক্তির আওতায় ঐতিহাসিক এ গণভোট হলো।
৯ জানুয়ারি থেকে শুরু হয় ভোটগ্রহণ। সপ্তাহব্যাপী এ ভোট শেষ হয় শনিবার সন্ধ্যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭১১ ঘ.
bdnews24