২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্পিকার নতুন প্রেসিডেন্ট, অগ্নিকাণ্ডে নিহত ৪২

অস্থির তিউনিসিয়ায় এক কারাগারে অগ্নিকাণ্ডে ৪২ জন নিহত হয়েছে। অন্তবর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন পার্লামেন্টের নিম্নকক্ষের স্পিকার ফুয়াদ মেবাজা। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2011, 02:32 PM

Updated : 24 Aug 2022, 02:19 PM

ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্থির তিউনিসিয়ায় এক কারাগারে অগ্নিকাণ্ডে ৪২ জন নিহত হয়েছে। অন্তবর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন পার্লামেন্টের নিম্নকক্ষের স্পিকার ফুয়াদ মেবাজা। তিউনিসিয়ার পর্যটন নগরী মোনাসিরের একটি কারাগারে শনিবার আগুন লেগে ৪২ জন মারা গেছে বলে বার্তা সংস্থা এপি'র বরাত দিয়ে জানিয়েছে বিবিসি । সিএনএন-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, সাবেক প্রেসিডেন্ট জিনে আল-আবিদিন বেন আলি সৌদি আরবে পালিয়ে যাওয়ার পর পার্লামেন্টের নিুকক্ষের স্পিকার ফুয়াদ মেবাজা অন্তবর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন। তিউনিসিয়ার সাংবিধানিক পরিষদের প্রেসিডেন্ট ফেথি আবদেনাধের শনিবার বলেন, বেন আলি চিরতরের জন্য দেশ ছেড়ে পালিয়ে গেছেন এবং নতুন নির্বাচনের জন্য অন্তবর্তীকালীন প্রেসিডেন্ট মেবাজার হাতে রয়েছে ৬০ দিন। কারাগারে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এক প্রত্যক্ষদর্শী রয়টার্সকে বলেছেন, "পুরো কারাগারে আগুন লেগেছে। আসবাবপত্র, মাদুর সব কিছু আগুনে জ্বলছে।" ২৩ বছর এক নাগাড়ে শাসন চালানোর পর প্রবল জনরোষের মুখে ক্ষমতাচ্যুত হয়ে শুক্রবার দেশ ছেড়ে সৌদি আরবে পালিয়ে যান বেন আলি। ১৯৮৭ সাল থেকে বেন আলি তিউনিসিয়ার রাষ্ট্র ক্ষমতায় ছিলেন। প্রেসিডেন্টের পালানোর পর রাজধানী তিউনিসের উপশহরীয় এলাকাগুলোতে ব্যাপক লুটপাট চলে। কারফিউ শনিবার সকালে প্রত্যাহার করা হলেও দেশটিতে জরুরি অবস্থা চলতে থাকায় রাজধানী তিউনিসসহ শহরগুলোতে নিরাপত্তা বাহিনী টহল দিচ্ছে। সৌদি রাজপ্রাসাদ থেকে এক বিবৃতিতে বলা হয়, বেন আলি শনিবার ভোরে সৌদি আরব পৌঁছেন। বিবৃতিতে আরো বলা হয়, তিউনিসিয়ার ভ্রাতৃপ্রতীম জনগণ বর্তমানে বিশেষ পরিস্থিতি অতিক্রম করছে। এই পরিস্থিতিতে তাদের প্রতি উদ্বেগ এবং তাদের দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রতি সমর্থন জানিয়েই সৌদি সরকার প্রেসিডেন্ট জিনে আল আবিদিন বেন আলি ও তার পরিবারকে স্বাগত জানিয়েছে। কর্মসংস্থান, খাদ্যমূল্যবৃদ্ধি এবং দুর্নীতির বিরুদ্ধে গত কয়েক সপ্তাহের বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে, তিউনিসিয়ায় সা