২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জ্যামাইকায় ইয়ান ফ্লেমিং-এর নামে বিমানবন্দর

জেমস বন্ড সিরিজের লেখক হিসেবে বিশ্বব্যাপী জনপ্রিয় ইয়ান ফ্লেমিং। সম্প্রতি জ্যামাইকায় এই লেখকের নামে আন্তর্জাতিক একটি বিমানবন্দরের নামকরণ করা হয়েছে। নতুন এই বিমানবন্দরটি তার কার্যক্রমও শুরু করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2011, 09:57 AM

Updated : 24 Aug 2022, 02:19 PM

কিংস্টোন, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জেমস বন্ড সিরিজের লেখক হিসেবে বিশ্বব্যাপী জনপ্রিয় ইয়ান ফ্লেমিং। সম্প্রতি জ্যামাইকায় এই লেখকের নামে আন্তর্জাতিক একটি বিমানবন্দরের নামকরণ করা হয়েছে। নতুন এই বিমানবন্দরটি তার কার্যক্রমও শুরু করেছে। ইয়ান ফ্লেমিং বিখ্যাত জিরো জিরো সেভেন জেমস বন্ড সিরিজের বেশ কয়েকটি জনপ্রিয় খণ্ড 'ফ্রম রাশিয়া উইথ লাভ', 'ড. নো' ক্যারিবিয়ান দ্বীপ জ্যামাইকাতে থাকার সময় লেখেন। জ্যামাইকার প্রধানমন্ত্রী ব্রুস গোল্ডিং শুক্রবার 'ইয়ান ফ্লেমিং আন্তর্জাতিক বিমানবন্দর' উদ্বোধন করেন। এই বিমানবন্দরটি জ্যামাইকার উত্তর উপকূলের অকহো রিয়োস অবকাশ কেন্দ্রের কাছাকাছি অবস্থিত। তিনি তার গোয়েন্দা সিরিজে কাহিনীস্থল হিসেবে জ্যামাইকার চমকপ্রদ স্থানগুলো ব্যবহার করেন। সাবেক বৃটিশ উপনিবেশগুলোর মধ্যে জ্যামাইকাকে সবচেয়ে পুরনো ও রোমান্টিক বলে বর্ণনা করেন ফ্লেমিং। স্থানীয় এক সংবাদমাধ্যম বিমানবন্দরের উদ্বোধক প্রধানমন্ত্রী গোল্ডিংকে উদ্ধৃত করে জানায়, "জ্যামাইকার প্রতি ইয়ান ফ্লেমিংয়ের আবদান আছে। তিনি জ্যামাইকার বিশাল এক ভাবমূর্তি প্রতিষ্ঠা করেন যা আগে ছিল না"। "এই জায়গা তাকে উদ্দীপিত করেছে, এখানে থাকার ফলে তার সৃষ্টিশীলতা স্বতস্ফূর্ত হয়েছে, ফলে তিনি জেমস বন্ড সিরিজের ১৩টি খণ্ড লিখতে পেরেছেন।" বিমানবন্দরের নামকরণে ইয়ান ফ্লেমিং এর নাম ব্যবহারের অনুমতি দেওয়ায় জ্যামাইকান প্রধানমন্ত্রী ফ্লেমিং পরিবারকে ধন্যবাদ জানান। পুরাতন একটি বিমানবন্দরের জায়গায় নতুন এই বিমানবন্দরটি বানানো হয়। এর খুব কাছেই সেন্ট ম্যারি প্যারিসের গোল্ডেন আই নামের সেই জায়গা যেখানে ফ্লেমিং একসময় বাস করতেন। ষাট ও সত্তরের দশকে গোল্ডেন আই এলাকায় থাকার সময়ই ফ্লেমিং তার সাড়া জাগানো গোয়েন্দা সিরিজের খণ্ডগুলো লিখেছিলেন। ১৯৬৪ সালে ফ্লেমিং ইংল্যান্ডে মারা যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৫৪৯ ঘ.