২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিউনিসিয়ার প্রেসিডেন্ট পালিয়ে সৌদি আরব

২৩ বছর এক নাগাড়ে শাসন চালানোর পর প্রবল জনরোষের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালালেন তিউনিসিয়ার প্রেসিডেন্ট জিনে আল আবিদিন বেন আলি। বর্তমানে তিনি স্বপরিবারে সৌদি আরবে আশ্রয় নিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2011, 04:02 AM

Updated : 24 Aug 2022, 02:19 PM

ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২৩ বছর এক নাগাড়ে শাসন চালানোর পর প্রবল জনরোষের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালালেন তিউনিসিয়ার প্রেসিডেন্ট জিনে আল আবিদিন বেন আলি। বর্তমানে তিনি স্বপরিবারে সৌদি আরবে আশ্রয় নিয়েছেন। বিবিসি জানিয়েছে, প্রধানমন্ত্রী মোহাম্মদ গানুচি অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। এর আগে ফ্রান্সের সংবাদ মাধ্যম জানিয়েছে, তিউনিসিয়ার প্রেসিডেন্ট ফ্রান্সে আশ্রয় চাইলে ফরাসি প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি তা প্রত্যাখ্যান করেন। সৌদি রাজপ্রাসাদ থেকে এক বিবৃতিতে বলা হয়, মি. বেন আলি শনিবার ভোরে সৌদি আরব পৌঁছেন। সৌদি সরকারি সংবাদ সংস্থা এসপিএ-এর কর্মকর্তাসূত্রে এ খবর জানা যায়। বিবৃতিতে আরো বলা হয়, তিউনিসিয়ার ভ্রাতৃপ্রতীম জনগণ বর্তমানে বিশেষ পরিস্থিতি অতিক্রম করছে। এই পরিস্থিতিতে তাদের প্রতি উদ্বেগ এবং তাদের দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রতি সমর্থন জানিয়েই সৌদি সরকার প্রেসিডেন্ট জিনে আল আবিদিন বেন আলি ও তার পরিবারকে স্বাগত জানিয়েছে।" ১৯৮৭ সাল থেকে আবিদিন তিউনিসিয়ার রাষ্ট্র ক্ষমতায় ছিলেন। কর্মসংস্থান, খাদ্যমূল্যবৃদ্ধি এবং দুর্নীতির বিরুদ্ধে গত কয়েক সপ্তার বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। এতে হতাহতের ঘটনা ঘটে। তিউনিসিয়ায় গত কয়েক সপ্তাহের বিক্ষোভ সহিংসতায় ২৩ জনের মৃত্যুর কথা জানা যায়। তবে মানবাাধিকার গ্র"পগুলো জানিয়েছে, তিউনিসিয়ায় সা