২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারের মুখোমুখি জ্যাকসনের ডাক্তার

প্রয়াত পপ সম্রাট মাইকেল জ্যাকসনের ডাক্তারকে মঙ্গলবার বিচারের মুখোমুখি হওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2011, 02:00 PM

Updated : 24 Aug 2022, 02:18 PM

লস অ্যাঞ্জেলেস, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- প্রয়াত পপ সম্রাট মাইকেল জ্যাকসনের ডাক্তারকে মঙ্গলবার বিচারের মুখোমুখি হওয়ার নির্দেশ দিয়েছে আদালত। 'অনিচ্ছাকৃত হত্যা'র অভিযোগে ডাক্তার কোনরাড মারেকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর রায় দিয়েছেন বিচারক মাইকেল পাস্তর। লস অ্যাঞ্জেলেসের আদালতে জ্যাকসন মামলার ছয়দিনের প্রাথমিক শুনানিতে মারেকে বিচার করার জন্য যথেষ্ট তথ্যপ্রমাণ পাওয়ার পর এ রায় দেওয়া হলো। কৌসুলিরা বলছেন, মারে অন্য ওষুধের সঙ্গে মিশিয়ে জ্যাকসনকে মাত্রাতিরিক্ত ডোজের শক্তিশালী অ্যানেসথেটিক দিয়েছিলেন এবং যথাযথভাবে তার পরিচর্যা করতে পানেনি। রায়ে পাস্তর বলেন, আমি এ অপরাধের জন্য তার জবাবদিহি করার নির্দেশ দিচ্ছি। ৫৭ বছর বয়স্ক মারে অবশ্য দোষ অস্বীকার করে বলেছেন, তিনি জ্যাকসনকে মারাত্মক কোনো কিছু দেননি। 'অনিচ্ছাকৃত হত্যা'র অভিযোগ খুনের মতো গুরুতর অপরাধ না হলেও বিচারে দোষী সাব্যস্ত হলে মারের সর্বোচ্চ ৪ বছরের জেল হতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০০০ ঘ.