২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় ইসরায়েলের বিমান হামলায় ১ জঙ্গি নিহত

অবরুদ্ধ গাজায় ইসরায়েলের বিমান হামলায় এক ইসলামি জঙ্গি নিহত হয়েছে। ইসরায়েলের সীমানার কাছাকাছি রাস্তা দিয়ে মঙ্গলবার মোটরসাইকেলে চড়ে যাওয়ার সময় ওই জঙ্গি নিহত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2011, 07:43 AM

Updated : 24 Aug 2022, 02:18 PM

গাজা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অবরুদ্ধ গাজায় ইসরায়েলের বিমান হামলায় এক ইসলামি জঙ্গি নিহত হয়েছে। ইসরায়েলের সীমানার কাছাকাছি রাস্তা দিয়ে মঙ্গলবার মোটরসাইকেলে চড়ে যাওয়ার সময় ওই জঙ্গি নিহত হয়। ইসরায়েলি সেনাবাহিনী ও জঙ্গি গোষ্ঠী ইসলামিক জিহাদ এ খবর জানিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র জানান, ইসলামিক জিহাদের জঙ্গিকে লক্ষ করে বিমান হামলা চালানো হয়েছে। ইসরায়েলের অভ্যন্তরে হামলা চালানোই ছিল ওই জঙ্গির উদ্দেশ্য। ইসলামিক জিহাদের পক্ষ থেকে জানানো হয়, নিহত ব্যক্তির নাম মোহাম্মদ নাজার (২৪)। ওই গোষ্ঠীর পক্ষ থেকে আরো জানানো হয়, নাজার ইতোপূর্বে ২০০৮ সালে মাথায় আঘাত পেয়েছিলেন। সেই সময় গাজায় ইসরায়েলের সঙ্গে তিনসপ্তাব্যাপী যুদ্ধে নাজার আঘাত পান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩৪২ ঘ.