জুবা, সুদান, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-দক্ষিণ সুদানের স্বাধীনতার জন্য গণভোটে অংশ নিতে ছুটে চলা মানুষের ওপর সোমবার আরব বেদুইনদের সশস্ত্র হামলায় ১০ জন নিহত হয়েছে।
দক্ষিণ সুদানের স্বরাষ্ট্রমন্ত্রী গিয়ের চোয়াং অ্যালাউং মঙ্গলবার সাংবাদিকদের বলেন, "মিসেরিয়াদের একটি সশস্ত্র দল গতকাল দক্ষিণে ফিরতে থাকা অনেক মানুষের ওপর সশস্ত্র হামলা চালায়। উত্তর থেকে দক্ষিণ সুদানে ফিরতে থাকা মানুষের ১০টি বাসে এবং তাদের মালপত্র বোঝাই করা সাতটি লরিতে আকস্মিক হামলা চালায় তারা।"
উত্তর ও দক্ষিণ সুদানের সীমান্তের উত্তরে ওই হামলা হয়েছে বলে জানান তিনি।
অ্যালাউং বলেন, হামলায় ১০ জন মারা গেছে বলে তাকে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
তবে ওই হামলার সঙ্গে আরব বেদুইন মিসেরিয়াদের কোনো ধরনের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন মিসেরিয়াদের আঞ্চলিক নেতা মোহামেদ ওয়াদ আবুক।
এ হামলা ও মৃত্যুর ঘটনায় ভোট দিতে যাওয়া মানুষের ইচ্ছায় কোনো ভাটা পড়েনি বলে গণভোটের আয়োজকরা রয়টার্সকে জানান।
উত্তর থেকে দক্ষিণ সুদানের স্বাধীনতার জন্য সপ্তাহব্যাপী এ গণভোটের তৃতীয় দিন মঙ্গলবার আয়োজক কমিশনের চেয়ারম্যান মোহাম্মেদ ইব্রাহিম খলিল বলেন, "এটা খুব খুব চমৎকারভাবে চলছে। পরিস্থিতি দেখে মনে হচ্ছে, ৬০ শতাংশ ভোট পড়া নিয়ে আশঙ্কার কোনো কারণ নেই। প্রকৃতপক্ষে আমরা ভাবছি, তার চেয়ে অনেক বেশি ভোট পড়বে।"
এ গণভোট গ্রহণযোগ্য হতে হলে মোট ভোটের ৬০ শতাংশ ভোট পড়তে হবে এবং ৫০ শতাংশের বেশি ভোট স্বাধীনতার পক্ষে পড়তে হবে দক্ষিণ সুদানের স্বাধীনতার জন্য।
মুসলিম অধ্যুষিত উত্তর সুদানের সঙ্গে খ্রিস্টান ও আদিবাসী স
bdnews24