কাবুল, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তান 'শাসন' করার অভিপ্রায় যুক্তরাষ্ট্রের নেই। তবে আফগানরা চাইলে ২০১৪ সালের পরও যুক্তরাষ্ট্র নিরাপত্তার দয়িত্বভার হস্তান্তরে আফগানিস্তানকে সহায়তা করবে।
আফগানিস্তান সফররত মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার প্রেসিডেন্ট হামিদ কারজাইকে একথা বলেছেন।
কারজাইয়ের সঙ্গে এক সাংবাদিক সম্মেলনে বাইডেন বলেন, আফগানিস্তান শাসন করা কিংবা দেশ গড়ার অভিপ্রায় আমাদের নেই। এ দায়িত্ব আফগান জনগণের এবং তারা এ দায়িত্ব পালনে পুরোপুরি সক্ষম।"
তিনি বলেন, আফগানরা নিজেরই তাদের নিজেদের প্রতিষ্ঠান গড়ে নিতে সক্ষম। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে দেশগড়ার কাজের জন্য যুক্তরাষ্ট্র সেখানে বসে নেই।
কিন্তু তারপরও তিনি বলেন, আফগানরা যেতে দিতে না চাইলে যুক্তরাষ্ট্র যাবে না। ২০১৪ সালে যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করবে না, যদি আফগান কর্তৃপক্ষ নিরাপত্তার দায়িত্বভার নিতে প্রস্তুত না থাকে।
ওয়াশিংটনের পরিকল্পনা অনুযায়ী, আগামী জুলাই মাস থেকে পর্যায়ক্রমে সেনা প্রত্যাহারের কথা রয়েছে। ২০১৪ সাল নাগাদ আফগানিস্তান থেকে সেনা পুরোপুরি প্রত্যাহার পরিকল্পনার আওতায়ই জুলাইয়ে এ সেনা প্রত্যাহার শুরু হওয়ার কথা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২২১০ ঘ.
bdnews24