২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে আততায়ী লাফনারের বিরুদ্ধে অভিযোগ দাখিল

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় টুসন শহরে গুলি চালিয়ে ছয়জনকে হত্যা এবং রাজ্যের কংগ্রেস সদস্য গ্যাব্রিয়েল গিফোর্ডসহ কয়েকজনকে আহত করার ঘটনায় আটক ২২ বছর বয়সী জারেড লি লাফনারের বিরুদ্ধে হত্যাকাণ্ডসহ একাধিক অভিযোগ আনা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2011, 10:41 AM

Updated : 24 Aug 2022, 02:17 PM

টুসন, অ্যারিজোনা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় টুসন শহরে গুলি চালিয়ে ছয়জনকে হত্যা এবং রাজ্যের কংগ্রেস সদস্য গ্যাব্রিয়েল গিফোর্ডসহ কয়েকজনকে আহত করার ঘটনায় আটক ২২ বছর বয়সী জারেড লি লাফনারের বিরুদ্ধে হত্যাকাণ্ডসহ একাধিক অভিযোগ আনা হয়েছে। লাফনারের বিরুদ্ধে হত্যাকাণ্ডের দুইটি অভিযোগসহ কংগ্রেস সদস্যকে হত্যা প্রচেষ্টার অভিযোগ এবং আরো দুটি হত্যা প্রচেষ্টার অভিযোগ আনা হয়েছে। সোমবার বিকালেই তাকে আদালতে হাজির করার কথা রয়েছে বলে জানিয়েছে বিচার বিভাগ। তার মৃত্যুদণ্ড হতে পারে বলে মনে করা হচ্ছে। টুসনে শনিবার একটি সমাবেশে লাফনারের গুলিতে একজন বিচারক এবং নয় বছর বয়সী একটি মেয়েসহ ছয় জন নিহত হয়। আহত হন কংগ্রেসের এক নারী সদস্য গিফোর্ডস। ঘটনাস্থল থেকে লাফনারকে আটক করে হাজতে নেওয়া হয়। ওদিকে, টুসন ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে অস্ত্রোপচারের পরও সঙ্কটজনক অবস্থায় আছেন গিফোর্ডস। তবে তার সুস্থ্য হওয়ার ব্যাপারে আশাবাদী চিকিৎসকরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৩৯ ঘ.